
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১৬:৪৪

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে টানা ৬ দিনের ছুটির ফাঁদে পড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।
সোমবার (১১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দরস্হ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।জামিল হোসেন চলন্ত বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর সোমবার থেকে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৬ দিন হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও হিলি স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপকে জানিয়েছেন। তারা এই ৬ দিন ব্যবসায়ীদের কোনো প্রকার পণ্য এই বন্দরে আমদানি-রপ্তানি করবেন না। আগামী ( ১৭ অক্টোবর) রবিবার থেকে হিলি স্থলবন্দরে আমদানি রফতানি পূর্বের নিয়মে চালু থাকবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক জানান, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী বলেন, দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাসপোর্ট যাত্রী ফেরত আসা কার্যক্রম অব্যাহত আছে। তারা প্রতিদিন এই চেকপোস্ট ব্যবহার করে বাংলাদেশে আসতে পারবে।
Attachments area