
প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ২১:৭

রাজধানীর একটি টিভি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটির ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে বিষয়টি টের পান স্থানীয় লোকজন রাজধানীর একটি টেলিভিশন স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (১০ অক্টোবর) ভোরে গাড়িটির ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে বিষয়টি টের পান স্থানীয় লোকজন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, কালো রঙের টয়োটা গাড়িটি বৃহস্পতিবার থেকে ঘটনাস্থলে থামানো ছিল। গাড়িটি থেকে রহস্যজনক গন্ধ পাওয়া যাচ্ছিল।গাড়ির ভেতরে থাকা মরদেহের পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি