
প্রকাশ: ৮ অক্টোবর ২০২১, ১৮:২০

রাজবাড়ী সদর খানখানাপুরে ২০ বছর বয়সী এক গৃহবধুর গর্ভ ধারণের চিকিৎসার নামে ৬০ বছর বয়সী আব্দুল কুদ্দুস শেখ নামে এক কবিরাজ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন।
এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত কবিরাজ আব্দুল কুদ্দুস শেখ (৬০) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
৩ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক কুদ্দুস শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মধ্যপাড়া গ্রামের মৃত নছর উদ্দিন শেখের ছেলে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
মামলার অভিযোগ সূত্রে গৃহবধুর দাবী, তিনি সন্তান গর্ভ ধারণ করার জন্য নানান রকম চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসা গ্রহণের এক পর্যায়ে ২ মাস আগে কবিরাজ কুদ্দুস শেখ এর নিকট চিকিৎসা নিয়ে ওষুধ সেবন করতে থাকেন। গত ২০ আগষ্ট বিকালে কুদ্দুস শেখ তার ভাড়া বাড়ীতে আসে এবং তাকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে দফায় দাফায় ধর্ষণ করতে থাকে। পরবর্তীতে গত ১ অক্টোবর বিকালে এবং গত ৬ অক্টোবর দুপুরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তবে ৬ অক্টোবর দুপুরে ধর্ষণ করা কালিন সময়ে তার স্বামী কবিরাজ কুদ্দুস শেখ কে হাতেনাতে ধরে ফেলে। এ অবস্থা কুদ্দুস তার স্বামীকে মারপিট করে পালিয়ে যায়।
এ ঘটনায় রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, রাজবাড়ী থানা ও খানখানাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে আসামি কুদ্দুস শেখকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ওই গৃহবধুকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে।