
প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ৩:২৭

রাজবাড়ীর গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচনের দাবীতে জেলা প্রশাসক ও পৌরসভার মেয়রের নিকট স্বারকলিপি প্রদান করেছে স্থানীয় ব্যবসায়ী বৃন্দ।বৃহস্পতিবার (৭ অক্টোবর) ৮ শতাধিক ব্যবসায়ীদের স্বাক্ষরিত স্বারক লিপি প্রদান করা হয়।
জানায়ায়, সর্বশেষ ২০০৩ সালে গোয়ালন্দ বাজার ব্যবসায়ীর পরিষদের ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মন্জুর আহম্মেদ সভাপতি ও মরহুম আকবার আলী মিয়া সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়। এর পর দীর্ঘ ১৫ বছর ধরে গোয়ালন্দ ব্যবসায়ী পরিষদের কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

এ বিষয়ে মরহুম মন্জুর আহম্মেদের জ্যেষ্ঠ পুত্র মো. মোশারফ হোসেন বলেন, ১৫ বছর ধরে গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন বন্ধ রয়েছে। সাধারণ ব্যবসায়ীদের স্বাক্ষর নিয়ে জেলা প্রশাসক ও পৌরসভার মেয়রের নিকট আমরা স্বারকলিপি প্রদান করেছি। আশা করছি দ্রুত প্রশাসন নির্বাচনের ব্যবস্থা করবেন।
স্বারকলিপি প্রদান করার সময় উপস্হিত ছিলেন মো. মোশারফ আহাম্মেদ, মো. খোকন শেখ, মো. নুরুল ইসলাম শিকদার প্রমুখ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
