
প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১৯:৫২

ঠাকুরগাঁওয়ে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ২৯ মাইল কদমতলি নামক এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া এলাকার সাহাদাত (২৫) ও সঞ্জয় (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন সাহাদাত ও সঞ্জয়। পথে ২৯ মাইল কদমতলি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি