
প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১৯:৪৪

আসন্ন ১৬অক্টোবর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী রাজবাড়ী সদর ও গোয়ালন্দের ৯স্থানে তার ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা গেট ভাঙচুর করার অভিযোগ করেছেন।এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এর কাছে তিনি একটি অভিযোগ পত্র দেন। ওই অভিযোগ পত্রে সময় এ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রতিকার চেয়েছেন।
কাজী কেরামত আলী তথ্য মন্ত্রণালয় ও সাংস্কৃতিক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী। এ ছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। গত নির্বাচনে জয়লাভের পর নিজের ছোটভাই জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর কাছে সাধারণ সম্পাদকের দায়িত্ব হস্তান্তর করেন। এবারের আসন্ন কাউন্সিলে কাজী কেরামত আলী সভাপতি পদপ্রার্থী।
জাতীয় সংসদ সদস্যের প্যাডে লিখিত ওই অভিযোগ পত্রে তিনি বলেছেন, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন এবং শুভেচ্ছা গেট দেয়া হয়। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা ও আসন্ন (আগামী ১৬ অক্টোবর) ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে এসব ব্যানার, ফেস্টুন এবং শুভেচ্ছা গেট দেয়া হয়েছিল।
কিন্তু বর্ধিত সভার আগের রাত (২০ সেপ্টেম্বর) থেকে এ পর্যন্ত দৌলতদিয়া ফেরী ও লঞ্চ ঘাট এলাকা, দৌলতদিয়া বাইপাস সড়ক, দৌলতদিয়া পুলিশ বক্স থেকে গোয়ালন্দ উপজেলা পর্যন্ত, গোয়ালন্দ রেলগেট থেকে খানখানাপুর বড় ব্রীজ পর্যন্ত, গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনের গেট, রাজবাড়ী জেলা পরিষদ থেকে শ্রীপুর পর্যন্ত, জেলা শহরের পাবলিক হেলথ, বড়পুল ও রেলগেট এলাকার ব্যানার, ফেস্টুন এবং শুভেচ্ছা গেট ভেঙ্গে ও ছিড়ে ফেলা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

যে কারণে তিনি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছেন। তিনি এই অভিযোগের অনুলিপি বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহা পরিদর্শক, ডিজিএফআই যশোর শাখার অধিনায়ক, রাজবাড়ীর জেলা প্রশাসক ও এনএসআই রাজবাড়ীর উপ-পরিচালক বরাবর পাঠিয়েছেন।এ বিষয়ে রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান সাংবাদিকদের জানান, বিষয়টি খতিয়ে দেখতে এবং যারা এ কাজের সাথে জড়িত তাদের চিহ্নিত করতে রাজবাড়ী ও গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জকে তিনি নির্দেশ দিয়েছেন।
3 Attachments