
প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ১৯:২

খুলনায় স্ত্রী হত্যার দায়ে পুলিশের সাবেক এপিবিএন কনস্টেবল মাহমুদ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (৬ অক্টোবর) খুলনা বিভাগীয় জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন। এ রায় ঘোষণার সময় আসামি মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন।দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য মো. মাহমুদ আলম সাতক্ষীরা আশাশুনি থানার জামালনগর গ্রামের জবেদ আলী সরকারের ছেলে। তিনি খুলনার শিরোমনিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন। নিহত যোহানা আক্তার ঊষা পাইকগাছা উপজেলার কালিদাসপুর গ্রামের জামালপুর উদ্দিনের মেয়ে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি