
প্রকাশ: ৫ অক্টোবর ২০২১, ৪:৪

‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমে’র পরিচালক রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মুসা মিয়া সাগর নামে এক ব্যক্তির করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৫ অক্টোবর) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমে’র মালিক মো. আব্দুর রাজ্জাক, সাবেক সিইও প্রদ্যোত বরণ চৌধুরী, পরিচালক মো. রাকিবুল হাসান, মো. আসাদুল ইসলাম, এম. মিজানুর রহমান সোহেল এবং রাজ্জাকের বোন মোসা. নাসরিন সুলতানা। আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ফেসবুক ও ওয়েবসাইটের মাধ্যমে পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন।
এর আগে ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমে’র বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। চলতি বছরের মে মাসে উধাও হয়ে যায় প্রতিষ্ঠানটি।