
প্রকাশ: ৫ অক্টোবর ২০২১, ১:৩৩

বরগুনার খেলার সময় বাড়ির সবার অগোচরে দোলনায় দোল খেতে গিয়ে গলায় ফাঁস লেগে সোহানা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা সাড়ে নয়টার দিকে পাথরঘাটায় উপজেলার রায়হানপুর ইউনিয়নের জামিরতলা গ্রামে এ ঘটনা ঘটে। সোহানা একই এলাকার সজিব মিয়ার মেয়ে।
সোহানার মা সুমা আক্তার জানান, সকালে ডিম দিয়ে রুটি খেতে চায় সোহানা। বাবা বাজারে রুটি আনতে যায় আর মা ডিম ভাজি করতে রান্না ঘরে যায়। বসতঘরের পাশে পেঁপে গাছের সাথে থাকা দোলনায় দোল দেবার সময় পেঁপে গাছ ভেঙে রশি ছিড়ে শিশুটির গলায় জড়িয়ে ফাঁস লেগে যায়।

এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে বাবা সজিব এসে দেখেন পেঁপে গাছের সাথে গলায় ফাঁস অবস্থায় নিথর দেহ পরে আছে। সজিব পেশায় একজন জেলে।