
প্রকাশ: ৫ অক্টোবর ২০২১, ০:১৩

ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন শংকর কুমার দাস। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে বদলিজনিত কারনে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ঝালকাঠিতে যোগদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস ঝালকাঠিতে যোগদানের পূর্বে নেত্রকোনা জেলার পিবিআই’র এডিশনাল এসপি হিসেবে কর্মরত ছিলেন। এসময় তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে শংকর কুমার দাস সাংবাদিকদের বলেন, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর নির্দেশনা মোতাবেক এ জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাব।

উল্লেখ্য, শংকর কুমার দাস সাব ইন্সপেক্টর হিসেবে ১৯৮৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি কিশোরগঞ্জের নিকলী থানায় জন্ম গ্রহণ করেন।