
প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ২:১৭

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন টানা তৃতীয়বারের মতো রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গত সেপ্টেম্বর মাসের পারফরম্যান্স বিবেচনায় তাকে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।
গত রোববার পুলিশ লাইন ড্রিলশেডে রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনের নাম ঘোষণা করেন। এসময় তিনি মোহাম্মদ শাহাদাত হোসেনের হাতে ক্রেষ্ট তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মইন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, শাহাদাত হোসেন গত বছরের ২১জুলাই রাজবাড়ীর পাংশা মডেল থানায় যোগদান করেছিলেন। পরে চলতি বছরের ১৬জুন তাকে রাজবাড়ী সদর থানায় বদলি করা হয়। সদর থানায় ৩ মাস হলো তিনি যোগদান করেছেন। এরিমধ্যে মাঝে জুলাই, আগষ্ট এবং সেপ্টেম্বর টানা তিন মাস তিনি জেলার শেষ্ঠ ওসি হিসাবে পুরস্কার পেয়েছেন এবং তার সময়ে থানায় আসা ওয়ারেণ্ট নিস্পত্তির হারও অধিক বৃদ্ধি পেয়েছে।
