
প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ২২:৪

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার বৈগ্রাম রোডে মেসার্স ইফতেখার পোল্ট্রি ফার্মের পশ্চিম দিকে আমন ধানের জমি থেকে কার্তিক কিস্কু(৩৫) নামে আদিবাসী এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (০৮ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় পুলিশ তার লাশটি উদ্ধার করে। কার্তিক উপজেলার চন্ডিপুর আদিবাসী পাড়ার লগেন কিস্কুর ছেলে।
স্হানীয় কমিশনার অলক কুমার বসাক মিন্টু বলেন, কার্তিক আমার চন্ডিপুর গ্রামের আদিবাসী পাড়ার লগেন কিস্কুর ছেলে। আমার জানামতে সে এক জন নিরহ ভালো ছেলে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা জানা নেই। তবে কার্তিক এর মরদেহ যে জমিতে পরে ছিলো সেই জমির আইলে ঘাসের বস্তা ও কাস্তে দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ( হাকিমপুর, ঘোড়াঘাট) সার্কেল এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শরীফ আল রাজিব। তিনি জানান, আদিবাসী কার্তিক কিচকু (৩৫) গতকাল শনিবার বিকেলে বৈগ্রাম মাঠে ঘাস কাটতে যায়।

এরপর আর বাড়ীতে না ফেরায় বাড়ীর লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে আজ রবিবার আনুমানিক সকাল সাড়ে এগারোটায় পথচারীরা বৈগ্রাম সড়কের পাশে আমন ক্ষেতে একটি লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই। পরে থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমানসহ পুলিশ ঘটনা স্হলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, কার্তিক কিভাবে মারা গেলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। গোলাম রব্বানী হিলি, দিনাজপুর প্রতিনিধি