সোমবার, ১৮ মে, ২০২৬৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বাজারে বেড়েছে চালের দাম; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জুন ২০২১, ২২:৭

শেয়ার করুনঃ
বাজারে বেড়েছে চালের দাম; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ

দেশের অন্যতম বৃহৎ মোকাম নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বেড়েই চলছে। গত ১০-১২দিনের ব্যবধানে পাইকারি বাজারে প্রকারভেদে ৪-৫ টাকা করে বেড়েছে। ধান-চালের খাদ্য উদ্বৃদ্ধ উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ।

আরও

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। পাইকারি বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানান একাধিক খুচরা ব্যবসায়ী। ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। চালে দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা।

নওগাঁর রাণীনগর আবাদপুকুর হাট, রাতোয়াল হাট, সদর উপজেলার হাঁপানিয়া হাট, মহাদেবপুর উপজেলার স্বরস্বতীপুর ও মহিষবাথায় হাট সূত্রে জানা যায়, বর্তমানে হাইব্রিড জাতের ধান প্রতিমন ৯০০-৯২০ টাকা, জিরাশাইল জাতের ধান ১০০০-১০৭০ টাকা, কাটারি জাতের ধান ১১০০-১১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত ১০-১৫ দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতিমণ ধান ৭০-১৫০ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

আরও

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার
চালবাজেটনওগাঁ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নওগাঁর রাণীনগর উপজেলার দেউলা গ্রামের গ্রামের কৃষক  অনুপ চন্দ্র বলেন, বোরো মৌসুমে ২০ বিঘা জমিতে জিরাশাইল৫৭ জাতের ধান আবাদ করেছিলাম। যেখানে বিঘাপ্রতি ফলন হয়েছে প্রায় ১৮মন হারে। গত ১০দিন আগে জিরাশাইল ১ হাজার ২০ টাকা মন দরে প্রায় ২০০ মণ ধান বিক্রি করেছি। বর্তমানে বাজারে মণে প্রায় ১০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

মহাদেবপুর উপজেলার মহিষবাতান গ্রামের কৃষক সাদ্দাম হোসেন বলেন, আমার ১৫ বিঘা জমিতে কাটারি জাতের ধান আবাদ করেছিলাম। গত প্রায় ১০দিন পূর্বে প্রতিমন দান বাজরে বিক্রি হচ্ছিল ১০০০ থেকে-১০৫০টাকা দরে। বর্তমান বাজার মূল্য প্রতিমন ১১০০-১১২০টাকা করে বিক্রি হচ্ছে।

নওগাঁ শহরের পার-নওগাঁ মহল্লার বাসিন্দা রিক্সাচালক আজগর আলী এসেছেন চাল কিনতে তার সাথে কথা হলে তিনি জানান, গত ১০-১২দিন আগেও লওগাঁত চালের দাম কম আসলো একন দেকি সব ধরনের চালোত ৪ থ্যাকা ৫ টেক্যা করা বাড়িছে। জিরাশাল চাল ১ কেজি কিনবা আচ্ছি কয়েক দিন আগেও ৪৭-৪৮ টেক্যা কেজি বিক্রি হচ্ছিললো একন ৫০-থ্যাকা ৫২ কেজি বিক্রি হচ্ছে। গরীব মানুষ হামি আবার লওগাঁত লকডাউন হচ্ছে চালের দাম বাড়লে হামরা চলমু কি করা। হামাকে কষ্ট কেউ বোঝে। এই ৪-৫টেক্যা বাড়া মানে হামাকে যে কত কষ্ট হয় সেডা বুঝাবার পারমুনা।

শহরের মাষ্টার পাড়া মহল্লার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, কাটচারি জাতের চাল কয়েকদিন আগে প্রতি কেজি ৫০টাকা দরে বিক্রি হচ্ছিল। আমি ১ কেজি চাল কিনে নিয়ে গেছি। বর্তমানে সেই চাল খুচরা বিক্রি হচ্ছে ৫৪-থেকে ৫৫টাকা করে। আমরা নিম্ন আয়ের মানুষ। ৪-৫টাকা করে বেড়ে যাওয়াতে অন্যদের সমস্যা হবেনা কিন্তু আমাদের মত খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের অনেক বড় সমস্যা যা বুঝার মত কেউ নাই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, লকডাউন চলতে তেমন কাজ নেই। এর মাঝে চালের দাম বেড়েছে। অন্য পন্যগুলোও তো কিনতে হয়। সবমিলে পরিবার চালাতে হিমসিম খেতে হচ্ছে। চালের বাজার নিয়ন্ত্রন করা দরকার। সঠিকভাবে বাজার মনিটরিং করা না হলে আমাদের মত নিম্ন আয়ের মানুষ বেকায়দায় পড়ে যাবে।

নওগাঁ শহরের পৌর খুচরা চাল বাজারের বিক্রেতা উত্তম কুমার জানান, গত ১০-২০ দিনের  ব্যবধানে চালের প্রকারভেদে প্রতিকেজি চালের দাম ৪-৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জিরাশাইল প্রতিকেজি ৫০-৫২ টাকা, কাটারি ৫৫ টাকা ও খাটোদশ ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৫০ কেজি ওজনের প্রকার ভেদে চালের প্রতি বস্তার দাম বেড়েছে ১০০-১৫০ টাকা। আমরা চাল গুলো খুচরা ব্যবসায়ীরা প্রতিদিন কিনে প্রতিদিন বিক্রি করে থাকি।

তিনি আরও বলেন, ধানের জেলা হয়েও ধানের ভর মৌসুমের চালের দাম বেড়েছে। অন্য বছরগুলোতে কখনোই এমনটা হয়নি। ব্যবসায়ীদের বেশি দামে ধান কিনে চাল উৎপাদন করতে খরচও বেশি পড়ছে। একারনেই হয়তো বাজারে চালের দাম কিছুটা বেড়েছে।

নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, নওগাঁর বাজারে চালের দাম বাড়ার অন্যতম কারন হচ্ছে ধানের দাম বৃদ্ধি পাওয়া। বিগত বছরে কৃষকরা ধান উঠানোর আগেই কাটা মাড়াই করে হাটে বিক্রি করত। চলতি বছর অল্প ধান হাটে বিক্রি করে বাঁকি ধানগুলো বাড়িতে মজুদ করে রেখে দিয়েছিল। হাট-বাজারে ধানের আমদানি কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় বাজারে ধানের আমদানী কম হওয়ার কারনে ব্যবসায়ীরা বেশি দামে ধান কিনতে বাধ্য হচ্ছেন। এতে চালের বাজারে প্রভাব পড়েছে। তবে এ বছর ধানের ফলনও ভাল হয়েছে।

কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ শামছুল ওয়াদুদ বলেন, চলতি মৌসমে নওগাঁ জেলায় ১ লক্ষ ৮৭ হাজার ৭৬০ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদ করা হয়েছে। এবার গত বছরের চেয়ে জেলায় বেশি ধান উৎপাদন হয়েছে। কৃষকরাও ধানের দাম ভালো পাচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ ও ধানের রোগবালাই তেমন ছিলনা যার কারনে ধান উৎপাদনে কৃষরা উৎপাদনের চেয়ে ধানের দাম আশানুরুপ বেশি পেয়েছে বিগত বছরের চেয়ে।

জনপ্রিয় সংবাদ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

সর্বশেষ সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

এ সম্পর্কিত আরও পড়ুন

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

ভারতে অবস্থানরত আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া আতাউস সামাদ আতু নামের এক বাংলাদেশি নাগরিককে একদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিকেলে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফেরত পাওয়া আতাউস সামাদ আতু দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খলিলপুর

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টার লাগানো এবং নৌ-মিছিলের ঘটনা ঘটেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা ছিল “শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অন্ধকার পেরিয়ে আলোর অভিযাত্রা” এবং “১৭ই মে বঙ্গবন্ধুকন্যা

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ট্রাকের ধাক্কায় শ্রীকান্ত মালাকার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুরে রাজনগর উপজেলার মৌলভীবাজার–কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের গোবিন্দবার্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীকান্ত মালাকার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কুলাউড়া অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীকান্তের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুর সদরে মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ এবং ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে কোতোয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফাতেমা ইসলাম এবং ডিআইও-১ ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠি জেলা শহরসহ রাজাপুর, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার সাঁটানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব পোস্টার লাগানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার স্থানীয়রা ও প্রেসক্লাব নেতৃবৃন্দ। জেলা শহরের ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ছাড়াও রাজাপুর প্রেসক্লাব, নলছিটি প্রেসক্লাব ও কাঁঠালিয়া প্রেসক্লাব সংলগ্ন এলাকায়