
প্রকাশ: ২০ মে ২০২১, ১১:৪৯

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক হয়েছে।থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর পরিকল্পনায় টিম নাইক্ষ্যংছড়ির এসআই(নিঃ)ফিরোজ উদ্দিন আহম্মেদ সঙ্গীয় এসআই(নিঃ) মুহাম্মদ গোলাম মোস্তফা, এসআই (নিঃ)মোঃ মফিজুল ইসলাম, এএসআই(নিঃ) খাদেমুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ ইসমাইলের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা সহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।
১৯ মে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ধুংরী হেডম্যান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮০ পিচ ইয়াবা ট্যাবলেট,১টি টিভিএস মোটরসাইকেল সহ সদর ইউপির ফুলতলী ভাল্লুকখাইয়া এলাকার গোফলাল আহমদ ওরপে দুলাল আহমদের ছেলে মোঃ ইউনুস ওরপে রুবেল(২৩) ও রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তারকাটা এলাকার মোঃফরিদের ছেলে আলমগীর হোসেন(২০) কে আটক করতে সক্ষম হয়।

আটক ইয়াবা ও মোটর সাইকেলের মুল্য অনুমান ৩ লাখ ৫৯ হাজার ৪শত টাকা বলে পুলিশ জানিয়েছে।আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
