
প্রকাশ: ২০ মে ২০২১, ১১:৪৭

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা, নগদ টাকা, স্বর্ণালংকারসহ এক রোহিঙ্গা নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে।গত ১৯ মে বিকেল সাড়ে ৩ টায় উখিয়া থানা পুলিশের একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প -২ (ওয়েস্ট) হতে হাসিনা খাতুন(৪৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

সে কুতুপালং শরণার্থী শিবির -২ (ওয়েস্ট)এর আবু তাহের এর স্ত্রী।তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা,ইয়াবা বিক্রির নগদ ৪০ হাজার ৭ শত টাকা,এক ভরি ওজনের ৪ টি স্বর্ণের আংটি, ৭ ভরি ওজনের ১ টি স্বর্ণের চুড়ি ও ৭০ টি খালি মাদক বিক্রির জিপার লক প্যাকেটসহ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ।