
প্রকাশ: ১৭ মে ২০২১, ২০:৪৪

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অপরাধ সংগঠিত হচ্ছে। গত ১৬ মে ২০২১ উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জেলেপাড়ায় জালচুরির অপরাধে ৫ কিশোরকে বেঁধে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
খবর নিয়ে জানা যায়, এই কিশোরেরা জুয়া খেলায় আসক্ত এবং জুয়ার টাকা জোগাড় করার জন্যই রাতের আঁধারে জেলেদের ৩ টি জাল চুরি করে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা এলাকায় বিক্রি করে দেয়। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত কিশোরেরা তাদের অভিভাবকদের উপস্থিতিতে অভিযোগ স্বীকার করে এবং জেলেরা নিজেরাই দীর্ঘ সময়ের শালিসের পর এই শাস্তি প্রদান করে।
সোমবার ভোরে উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ এলাকায় জুয়াখেলার টাকা নিয়ে ঝগড়ার ঘটনায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
জানা যায়, হাতিয়ার প্রায় সর্বত্রই অবাদে জুয় খেলা চলছে। প্রশাসনের দৃশ্যমান কোন পদক্ষেপ নেই। জুয়ার পাশাপাশি বিভিন্ন মাদকও ছড়িয়ে পড়ছে। আতঙ্কের বিষয় হচ্ছে এসব অপরাধীদের একটা বড় অংশ কিশোর। উপজেলার বিভিন্ন এলাকায এসব কিশোরদের গ্যাং গড়ে উঠেছে যেখানে সমাজের উচু থেকে নিচু প্রায় সকল শ্রেণির পরিবারের সন্তানেরা রয়েছে। এরা শুরুতে মজা করে ছোটখাটো অপরাধ করলেও ক্রমান্বয়ে বড় অপরাধের দিকে ঝুঁকে যায়।
এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনার মো. ইমরান হোসেন বলেন, " পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। জুয়াখেলাসহ মাদকের বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। অতি দ্রুত অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে"
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহন না করলে পরবর্তী প্রজন্ম ও যুবসমাজকে ধ্বংসের হাতসথেকে রক্ষা করা যাবে না যাবে না বলে অনেকেই মনে করছেন।