রবিবার, ১২ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

ঈদযাত্রায় ২৪ ঘন্টায় সারাদেশে সড়কে ঝড়লো ২০ প্রাণ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২১, ১৪:১৪

শেয়ার করুনঃ
ঈদযাত্রায় ২৪ ঘন্টায় সারাদেশে সড়কে ঝড়লো ২০ প্রাণ

ঈদযাত্রার মধ্যে সারাদেশে ২৪ ঘন্টায় সড়কে চিকিৎসক ও শিক্ষকসহ ২০ জন নিহতের খবর জানা গেছে। এর মধ্যে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরিতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছয়জন, নরসিংদীতে বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক দম্পতিসহ তিনজন, সাভারে ট্রাকচাপায় শিক্ষিকা, গাজীপুরে সার্জেন্টসহ দুইজন নিহত হয়েছেন।

 

আরও

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

এছাড়া বরিশাল, টাঙ্গাইল দুইজন করে ও বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজধানীতে একজন করে নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

 

আরও

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

প্রতিনিধিদের পাঠানো খবর-

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ডাক্তার জহিরুল হক ও তার স্ত্রী ডাক্তার তুহিন।

ঈদযাত্রাসড়কপ্রাণ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

 

তাদের বাড়ি নরসিংদীর মরজাল গ্রামে। তারা রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে কর্মরত ছিলেন। নিহত অপরজন মাইক্রোবাসের চালক খোকন।

 

সাভার: ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি যাওয়ার পথে সাভারের আমিনবাজারে ট্রাকচাপায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা চিকিৎসক ছোট ভাই।

 

বুধবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার মমতাজ ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা ঘটে।

 

নিহত স্কুলশিক্ষকের নাম মিরা আরফিন (৩৫)। তিনি কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার মালিশিয়া গ্রামের ইজ্জত আলীর মেয়ে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় কম্বাইন্ড স্কুলের শিক্ষক ছিলেন।

মাদারীপুর: শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরিতে হুড়োহুড়িতে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরো অর্ধশতাধিক যাত্রী।

 

বুধবার দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। শিবচর থানার ওসি মিরাজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নরসিংদী: নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

 

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা র‍্যাবের গাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় র‍্যাব -৪ এর এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন র‍্যাব সদস্যসহ এক মোটর মেকানিক।

 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সার্জেন্ট মো. খায়রুল ইসলাম র‍্যাব-৪ এর সদস্য বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা র‍্যাবের উপপরিদর্শক (এসআই) রাকিব। এ ঘটনায় নিহত মোটর মেকানিকের নাম লিটন মিয়া।

 

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মোরছালিন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত মোরছালিন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মৌকুড়ি গ্রামের জামাল হোসেনের ছেলে।

 

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। নিহতরা হলেন, উপজেলার গোবিন্দাসী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জয় (১৫) ও গোপালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মহসীন উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৬)।

 

বরিশাল: বরিশালের গৌরনদীর আশোকাঠী সেতুর ঢালে থ্রি-হুইলার ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। হতাহতরা সবাই থ্রি-হুইলার যাত্রী। বুধবার সকাল সাড়ে ৭টায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে মো. রাকিবুল হাসান রাহাত (৩৪) ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মৃত সাহেব আলী খলিফার ছেলে আল আমিন (৩২)।

 

দুর্ঘটনায় আহত থ্রি-হুইলার (মাহিন্দ্রা) চালক ও ফোরকান নামে আরেক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

 

রাজধানী: রাজধানীর সবুজবাগের বাসাবো ফ্লাইওভারে সড়ক দুর্ঘনায় একজন রিকশাচালক (৩৫) নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

বুধবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফ্লাইওভারের ওপর রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। পরে একজন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জয়পুরহাট: জয়পুরহাটে একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে হেলপার নিহত হয়েছেন। বুধবার আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কের আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান বগুড়ার নামুজা মসজিদ পাড়া মহল্লার আব্দুর রশীদের ছেলে।

 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

 

বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সলঙ্গা থানার নলকা ব্রিজের পশ্চিম পাশে সড়ক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-র জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, শুনানির দিন তাকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন উপস্থাপন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদের চলমান অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া আরও এগিয়ে গেছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। সকালের অধিবেশনে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদ সদস্যরা একমত হয়ে অনুমোদন দেন। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ের সময়

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদির হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক