সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ফ্ল্যাট থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১০:৩৫

শেয়ার করুনঃ
ফ্ল্যাট থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহত মুনিয়ার বড় বোন বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেছেন।গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘আমরা শুনেছি মুনিরা তাঁর বোনকে ফোনে জানিয়েছিলেন, তিনি বিপদে পড়েছেন। বোনকে সেখানে আসতেও বলেন তিনি। তারপর সোমবার সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ওই ফ্ল্যাটে গিয়ে মুনিয়ার বড় বোন দরজা বন্ধ পান। ধাক্কাধাক্কি করলেও দরজা খোলা হচ্ছিল না। এর কিছুক্ষণ আগে থেকে মুনিয়ার ফোনও বন্ধ পাওয়া যায়।

আরও

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

এরপর ফ্ল্যাট মালিকের উপস্থিতিতে মিস্ত্রি দিয়ে পুলিশ দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।’সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘এ ঘটনায় সোমবার দিবাগত রাতে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন। মামলা নম্বর-২৭।’

ডিসি আরও বলেন, ‘মুনিয়া রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লা শহরে। সেখানেই থাকে তাঁর পরিবার। মুনিয়ার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কেউ জড়িত কি না তাও দেখা হচ্ছে।’

কলেজছাত্রীঢাকালাশ উদ্ধার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

রাজপথের ধুলো থেকে সংসদের আসনে রাজিব আহসান

রাজপথের ধুলো থেকে সংসদের আসনে রাজিব আহসান

এদিকে মামলার বাদীর বরাত দিয়ে গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল হাসান ফিরোজ বলেন, ‘মুনিয়ার সঙ্গে একটি শিল্প গোষ্ঠীর এক কর্মকর্তার প্রেমের সম্পর্ক ছিল। গুলশানের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মুনিয়া সেখানে একাই থাকতেন। মুনিরার সঙ্গে যার প্রেমের সম্পর্ক ছিল, তিনি ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন।’

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর গুলশান থানার পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে। এরপর ঘটনাস্থলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ও মুনিয়ার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

রাতে ডিএমপির এক কর্মকর্তা গণমাধ্যমকে ব্রিফিংকালে বলেন, ‘ওই তরুণীর মরদেহ আমরা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছি। তাঁর বড় বোন নুসরাত জাহান আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। তাঁর যে মূল অভিযোগ তা হলো—ভিক্টিমের সঙ্গে বসুন্ধরা গ্রুপের যে এমডি—তাঁর দুই বছরের সম্পর্ক থাকা অবস্থায় এক বছর ভিকটিমকে তিনি বনানীর একটি ফ্ল্যাটে রাখেন।

এরপর মনোমালিন্যের পরিপ্রেক্ষিতে ভিকটিম তাঁর বোনের কাছে ফোন করে জানান যে, যেকোনো মুহূর্তে তাঁর যেকোনো ঘটনা ঘটতে পারে।’পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘তিনি (মুনিয়া) আত্মহত্যা করেছেন কি না, বা সার্বিকভাবে কী কী পারিপার্শ্বিকতার পরিপ্রেক্ষিতে এ ধরনের ঘটনা ঘটেছে, সেগুলোর জন্য যে আইনগত বিষয়—এগুলো আমরা নিচ্ছি।’

#ইনিউজ৭১/জিহাদ/২০২১

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারির ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ

ফেব্রুয়ারির ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

ভোটকেন্দ্রে জন্ম নিল কন্যাশিশু খালেদা

ভোটকেন্দ্রে জন্ম নিল কন্যাশিশু খালেদা

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল আলম

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল আলম

এ সম্পর্কিত আরও পড়ুন

কুড়িগ্রাম-১ আসনে ৩ জনের জামানত বাজেয়াপ্ত

কুড়িগ্রাম-১ আসনে ৩ জনের জামানত বাজেয়াপ্ত

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ  ভোট না পান তবে তিনি জামানত হারাবেন। জামানত হারানো প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারি রনি, জাকের পার্টির আব্দুল হাই ও গণঅধিকার পরিষদের বিন ইয়ামীন মোল্লা।  প্রকাশিত ফলাফল সূত্রে জানা

রাজপথের ধুলো থেকে সংসদের আসনে রাজিব আহসান

রাজপথের ধুলো থেকে সংসদের আসনে রাজিব আহসান

টানা আন্দোলন-সংগ্রাম, রাজপথের লড়াই এবং তৃণমূল রাজনীতির অভিজ্ঞতা—এই পথ পেরিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন মো. রাজিব আহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি এখন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, দুই উপজেলা মিলিয়ে রাজিব আহসান ১ লাখ ২৭ হাজার ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের গোপালপুরের এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম নজরুল ইসলাম দুদু (৫৫)। তিনি নগদা শিমলা ইউনিয়নের শিমলা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর থানায় দায়িত্ব পালনকালে ডিউটির সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গোপালপুর থানার ভারপ্রাপ্ত

নির্বাচনের একদিন পরই মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

নির্বাচনের একদিন পরই মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

মৌলভীবাজার জেলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের একদিন পরই জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ–এর মৌলভীবাজার জেলা শাখার আংশিক এই কমিটি মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ঘোষিত কমিটিতে মোহাম্মদ জাকারিয়াকে সভাপতি এবং আনিসুল ইসলাম চৌধুরী

ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রয়ের চেষ্টা!

ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রয়ের চেষ্টা!

নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির গোস্ত বিক্রির আড়ালে কুকুর জবাইয়ের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির গোস্ত বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার