
প্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১৪:২১

ধার দেনা করে গড়ে তোলা স্বপ্ন মাত্র ৩০ মিনিটেই পুড়ে ছাঁই হয়ে গেছে নারী উদ্যোক্তা তিথি’র। গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে পুরো দোকানটি পুড়ে ছাঁই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে অবশিষ্ট বলতে কিছুই নেই। সব হারিয়ে বাকরুদ্ধ তিথি। বরিশাল নগরীর কাউনিয়া খালপাড় সড়কে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে গত ২ এপ্রিল শুক্রবার।
জানা গেছে, বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া সোবাহান মিয়ার পোল এলাকার ভাড়াটিয়া বাসিন্দা তিথি মাত্র তিন মাস পূর্বে তার স্বামীকে নিয়ে “তিথি বুটিক্স” নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। পুঁজি না থাকায় বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। ওই প্রতিষ্ঠানে নারীদের বিভিন্ন ধরণের পোষাক তৈরী করতেন তিথি ও তার স্বামীসহ আরো দুই কর্মচারী। আসন্ন ঈদকে সামনে রেখে ব্যাংক ও এনজিও থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল উঠিয়ে ছিলেন।
তিথি আক্তারের স্বামী রুবেল সিকদার জানান, গত শুক্রবার প্রতিদিনের ন্যায় রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। রাত আনুমানিক ৩টার দিকে লোক মারফত জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে। দ্রুত ছুটে আসলেও আগুনের তীব্রতায় কাছে ঘেঁষতে পারেননি তারা। প
রে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে দোকানে থাকা ৫টি ইলেট্রিক সেলাই মেশিন, থান কাপড় ১৪০টি, সুকেস ৩টি, ফ্যান ১টি, আয়রণ ২টি, সুতা ৫০ বক্স ও ঈদ উপলক্ষে আনা ৭০ হাজার টাকার গেঞ্জি পুড়ে ছাঁই হয়ে গেছে।


এমনকি ইলেকট্রিক মেশিন ব্লাস্ট হয়ে উপরের চালও উড়ে গেছে। তাছাড়া আগুনের তীব্রতায় দোকানের চারপাশের দেয়ালে ফাটল ধরেছে।
রুবেল সিকদার আরো জানান, অগ্নিকা-ে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঋণের বোঝা মাথায় নিয়ে এখন তারা কি করবেন তা ভেবে পাচ্ছেন না। আগুনে পরিবারের আয়ের উৎসই ধ্বংস হয়ে গেছে।
এদিকে অগ্নিকা-ের সময় ঘটনাস্থল পরিদর্শনকারী কাউনিয়া থানার এএসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, টহল ডিউটি করার সময় অগ্নিকা-ের খবর পেয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও ততক্ষণে দোকানের সকল মালামাল পুড়ে গেছে।