
প্রকাশ: ২১ মার্চ ২০২১, ২৩:৫

নওগাঁর ধামইরহাটে ভাগ্নের ধারালো হাসুয়ার আঘাতে মামা খুন হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধ সংষর্ঘে মামা মোতাফফর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সংঘর্ষে উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ চারজনকে আটক করেছে। উপজেলার আলমপুর ইউনিয়নের মির্জাপুর (কশিবাড়ী) গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর ইউনিয়নের মির্জাপুর (কশিবাড়ী) গ্রামের আলহাজ্ব মোতাফ্ফর রহমান এর সাথে তার চাচাতো বোনের ছেলে নজরুল ইসলামের মাঝে বসতবাড়ী, ভিটামাটি ও পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার বিকেলে বিবাদমান পুকুরের গাইড ওয়াল নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে আলহাজ্ব মোতাফ্ফর রহমান (৬০), তার ভাই মোয়াজ্জেম হোসেন (৫৫), ছেলে রেজুয়ান হোসেন (৩৫), ছোট ছেলে আসাদুজ্জামান (৩০), ভাতিজা আবু সুফিয়ান (৩১) মারাত্মক আহত হয়।
অপর দিকে মোতাফ্ফর রহমানের ভাগ্নে নজরুল ইসলাম (৫০), ও তার তিন ছেলে আব্দুল ওয়াদুদ (৩৫), আবু রায়হান (৩০) এবং মেহেদী হাসান (২৩) জখম হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

এদের মধ্যে মোতাফ্ফর রহমান এবং আবু রায়হান কে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদেরকে স্থানীয় ধামুইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মোতাফ্ফর রহমান মারা যায়। এদিকে নিহতের ছেলে আসাদুজ্জামান রবিবার সকালে বাদী হয়ে ৭জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ দুপুরে নিহতের ভাগ্নে নজরুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন (৪৫), তার ছেলে আব্দুল ওয়াদুদ, মেহেদী হাসান কে স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে থেকে আটক করা হয়েছে। এবং আহত আবুু রায়হান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ চালজনকে আটক করেছে। এছাড়া নজরুল ইসলামের পক্ষে তার বড় ভাই রেজাউল ইসলাম ৯জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আকটকৃতদের আদালতের মাধ্যমে বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।