রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রাজধানীতে ৩৮ মামলার আসামী গ্রেফতার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ২০:৪৯

শেয়ার করুনঃ
রাজধানীতে ৩৮ মামলার আসামী গ্রেফতার

রাজধানীর মিরপুর থেকে সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাসহ ৩৮ মামলার আসামী শামসুদ্দোহা চৌধুরী বিপ্লবকে গ্রেফতার করেছেঃ RAB-4।

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র।

জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য RAB সদা তৎপর।

আরও

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

এরই ধারাবাহিকতায় ১৬/০৩/২০২১ তারিখ ২২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শাহআলী থানাধীন মিরপুর-১ এলাকায় সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাসহ ৩৮ মামলার আসামী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে RAB-4 এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরস্থ উক্ত এলাকায় ১৬/০৩/২০২১ ইং তারিখ ২৩.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে নিম্নোক্ত ০১ জন প্রতারক’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

 ১। এসএম শামসুদ্দোহা চৌধুরী বিপ্লব @ দোহা (৪২), জেলাঃ পাবনা।

আরও

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এসএম শামসুদ্দোহা চৌধুরী বিপ্লব @ দোহা এর উত্থানঃ

এসএম শামসুদ্দোহা চৌধুরী বিপ্লব @ দোহা পাবনা জেলার চাটমোহর থানাধীন ফৈলজানা গ্রামে জম্মগ্রহণ করে। এস এম শামসুদ্দোহা চৌধুরী বিপ্লব (৪৫) যে কখনো নেহাল চৌধুরী কখনো আদিল কখনো অনিক কখনো কায়সার এরকম হাজার নামের বাহার তার। মাত্র পঞ্চম শ্রেনী পাশ করে কোন এক সময় দক্ষিন কোরিয়ায় শ্রমিক হিসাবে পাড়ি দেয়। যদিও তিনি কোরিয়া থেকে বিবিএ পাশ বলে প্রচার করেন ও কিছু ভূয়া সার্টিফিকেট নিয়ে ঘোরেন। সেখানেই তিনি ইংরেজি ও কোরিয়ান ভাষা বেশ ভালভাবে রপ্ত করে নিজের নাম রেখে দেন “লি সান হো (Lee San Ho)”। কোরিয়ানদের সাথে প্রতারণা করে কোরিয়া থেকে চলে আসেন বাংলাদেশে। বাংলাদেশে এসে বিভিন্ন কোরিয়ানদের ট্যুর গাইড হিসাবে কাজ করার সুবাদে আবারো কোরিয়ানদের জন্য ফাঁদ পেতে বিভিন্ন জনের সর্বনাশ করেন। এরপর তিনি নিজেকে আবিষ্কার করেন নাম সর্বস্ব WAO Group  of Company, এর মালিক হিসেবে অফিস নেন বারিধারা ডিওএইচএস এলাকায়। সেখানে সমান তালে চলে প্রতারণা, চাকরির প্রলোভন, সরকারি দপ্তরে তদবির, বিদেশি প্রজেক্ট দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা। আগে একাধিকবার সাজা প্রাপ্ত দোহার নামে বর্তমানে তিনটি গ্রেফতারী ওয়ারেন্ট জারি আছে। বারিধারায় গত দুই বছরে সে ৭-৮ বার তার অফিসের ঠিকানা পরিবর্তন করেছে। প্রত্যেকটি বাসায় আইন-শৃংঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। জানা যায় তার বাসা এবং অফিসের ঠিকানায় প্রতিদিন অসংখ্য মানুষ আসে। কাউকে চাকরির কথা বলে টাকা নেয়া, কাউকে বিদেশ পাঠানো, কারো কাছ থেকে বিনিয়োগ নিয়ে লাপাত্তা, কাউকে ঠকানোই ছিল দোহার প্রতিদিনের কাজ। সে চলাফেরা করেন আলিশান গাড়িতে, সব সময় যেনো মিটিং লেগেই আছে।

সে গুলশান, বনানী, উত্তরা কেন্দ্রিক এঞ্জেল সার্ভিসের নাটের গুরু। এই দোহা তিনি তার সুন্দর চেহারার মোহে বিভিন্ন নারীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে সেগুলোর গোপন ভিভিও ধারণ করে তাদেরকে ফাঁদে ফেলত এবং সেই ভিডিও কাজে লাগিয়ে দোহা এঞ্জেল সার্ভিসে নারীদেরকে কাজ করতে বাধ্য করত। তার ০৩ টি স্ত্রীর তথ্য পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন নারীর সাথে বিবাহ বহিভর্‚ত অনৈতিক সম্পর্ক আছে বলে জানা যায়।

দোহার কোম্পানির নাম কখনো WAO, কখনও Powet Plant Service বলে প্রচার করত। এই প্রতারণাকে কাজে লাগিয়ে দোহা সম্প্রতি বিদেশি কোম্পানির একটি প্রজেক্টো হাতিয়ে নিয়েছে। চতুর দোহা তার WAO নামক কোম্পানির ওয়েবসাইটে নিজের যে প্রোফাইল দিয়েছেন তা দেখে বুঝার উপায় নেই যে তিনি আসলেই একজন প্রতারক। ভুক্তভোগী মানুষেরা তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা করে যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় প্রতারণাসহ বিভিন্ন মামলার ৩৮টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় প্রতারণা সংক্রান্ত অসংখ্য জিডি ও অভিযোগ রয়েছে।

দেশে ফিরে প্রতারণামূলক কার্যক্রমঃ

মূলত কোরিয়া থেকে বাংলাদেশে আসার পর সে অভিনবভাবে প্রতারণামূলক কৌশলের মাধ্যমে নিজেকে কথিত “WAO GROUP OF COMPANY” কোম্পানির মালিক পরিচয়ে সাইনবোর্ড টানায় এবং ক্ষেত্রবিশেষে অস্ত্র প্রদর্শনপূর্বক ভয়-ভীতি দেখাত। এছাড়াও বিভিন্ন এলাকায় অন্যের জমি, খাস জমি দখল করে নিজের নামে ভুয়া দলিল তৈরী করে তা অন্যের নিকট বিক্রি করে প্রায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে। তার মালিকানাধীন নিম্নের ০৪ টি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছেঃ

 ১। WAO DREDGING COMPANY LTD

 ২।  WAO POWER PLANT LTD

 ৩। WAO SOLAR PANEAL LTD

 ৪। ANGEL SERVICE LTD

এসব প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিম্নোক্ত ভূক্তভোগিদের কাজ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ঃ 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

১।  অন্যের জমি ভুয়া দলিলপত্র নিজের নামে দেখিয়ে অবসরপ্রাপ্ত ব্রিঃ জেনারেল জামিল খানের কাছ থেকে ৮৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।  

২। বিভিন্ন ব্যাংক এর সাথে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে। 

৩। ধানমন্ডিতে বসবাসরত জনৈক হারুনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৯৬ লক্ষ টাকা আত্মসাৎ করে।

৪। সুইজারল্যান্ড প্রবাসী জনাব তানভীর এর নিকট থেকে ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে।

৫। ঢাকার জুরাইন এলাকার জনাব আলমগীর এর নিকট থেকে প্রায় ১.৫ কোটি টাকা আত্মসাৎ করে। 

৬। ঢাকার উত্তরা এলাকার জনাব আহসান এর ব্যবসায়িক পার্টনারের নিকট থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে।

৭। কোরিয়ান নাগরিক মিঃ জং এর নিকট থেকে ব্যবসায়িক পার্টনার সেজে ১০ কোটি টাকা আত্মসাৎ করে।

 প্রতারণার কৌশলঃ

গ্রেফতারকৃত আসামী নিম্নোক্ত অভিনব প্রতারণার কৌশল অবলম্বন করে সাধারণ জনগণকে প্রতারিত করে আসছিলোঃ

টার্গেট/গ্রাহক সংগ্রহ ঃ প্রতারকচক্রের এ শ্রেণীর সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করে থাকে। তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজধানীর সরকারী, বেসরকারী, অবসারপ্রাপ্ত কর্মকর্তা এবং ধনাট্য ব্যক্তিবর্গে সাথে সুসম্পর্ক স্থাপন করে বড় বড় প্রজেক্টে কাজ দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিত। 

প্রজেক্ট শেয়ারের প্রলোভনঃ নতুন নতুন ভূয়া প্রজেক্টের নাম ব্যবহার করে প্রজেক্টে শেয়ার দেওয়ার নামে ধনী ব্যক্তি, অবসরপ্রাপ্ত সরকারী/বেসরকারী কর্মকর্তাদের কষ্টার্জিত অর্থ প্রতারণা করে হাতিয়ে নিত।

ব্যভিচারঃ তার ০৩ জন স্ত্রী বর্তমান থাকা সত্তে¡ও সে কম বয়সী ছাত্রী, স্বামী পরিত্যক্তা, প্রেমে ব্যর্থ মেয়েদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছলাকলার মাধ্যমে প্রেমের সম্পর্ক স্থাপন করে অবৈধ শারিরীক সম্পর্ক স্থাপন করত এবং অনেক ক্ষেত্রে এসকল মেয়েকে BLACKMAIL  করে ধনাট্য ব্যক্তিবর্গের সাথে রাত্রিযাপনের সুযোগ করে দিয়ে বড় বড় কাজ হাতিয়ে নিত।  

লিঁয়াজো মেইনটেইনঃ সরকারী বেসরকারী বড় বড় প্রজেক্ট পাওয়ার জন্য অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তাদের ব্যবহার করে বিভিন্ন অফিস এবং প্রতিষ্ঠানে লিঁয়াজো মেইনটেইন করত। 

অস্ত্রধারী নিজস্ব ক্যাডার বাহিনীঃ আসামী অভিনব পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত সাধারণ জনগণের নিকট প্রতারণামূলক কৌশলের মাধ্যমে নিজেকে বিভিন্ন সময় উপরিউক্ত কোম্পানির মালিক হিসেবে পরিচয় প্রদান করে এবং প্রয়োজনে ক্ষেত্রবিশেষে তার অস্ত্রধারী নিজস্ব ক্যাডার বাহিনীর মাধ্যমে জোরপূর্বক জমি দখল করে কোটি কোটি টাকা আত্মসাত করে আসছিলো। 

গ্রেফতারকৃত আসামী এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। প্রতারিত অসংখ্য ভুক্তভোগী আমাদের সাথে যোগাযোগ করেছে, তাদের মধ্যে ১০/১২ জন প্রতারক দোহার বিরুদ্ধে মামলা করার প্রস্ততি গ্রহণ করছেন।

যারা মামলা করতে ইচ্ছুক, RAB-4 তাদের প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে প্রস্তুত। অদূর ভবিষ্যতে এইরুপ প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলার কথা রয়েছে। মৌলভীবাজারের ১৩৫টি কেন্দ্রে দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি জানান, সব কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিপন সিকদার নামে এক ব্যবসায়ীর মুদি মনোহারি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিপন সিকদার ওই এলাকার করিম সিকদারের ছেলে। স্থানীয়

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৪ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭০০ টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানটি পরিচালিত হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ বন্য হাতি লোকালয়ে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি প্রবেশ করে। এ সময় স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ও ঢিল

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিতে শুরু করেন। অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবে চালু হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরের প্রায় সব কারখানা শনিবার খোলা রয়েছে। ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা,