
প্রকাশ: ২ মার্চ ২০২১, ১৮:৫৩

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামীলীগ উমার ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ০২ মার্চ বিকেলে মহিলা ডিগ্রী কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ সুচনা করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক মো. শাহজাহান আলী’র সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিদ্যুৎ,জালানী ও খনিজ সম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শহীদুজ্জামান সরকার এম.পি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
প্রধান বক্তা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সম্মেলনের বিশেষ অতিথি নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যা. রফিবুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, যুগ্ম সম্পাদক পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুবলীগ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইমরুল কায়েশ বাদল, আ. সালাম ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়া হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।