
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ৯:৫৪

সারা দেশের ন্যায় ৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সরাইল টিকা কার্যক্রম উদ্বোধন করে।এর পর থেকে প্রথম ডোজ সম্পন্ন করেছে ৩ হাজার ১ শত ৮৫ জন।আজ সরাইল সরকারি হাসপাতালে টিকা কেন্দ্র ঘুরে দেখা যায়,সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া ও সৌদি আরব দাম্মাম দাম্মাম পূর্বাঞ্চল বি এন পি'র সাধারণ সম্পাদক এম কামালসহ বৃহস্পতি বার (২৫ ফেব্রুয়ারি) বিভিন্ন পেশার ৬৭ জন সরাইল সরকারি হাসপাতাল টিকাকেন্দ্রে কভিড ১৯ ভ্যাকসিন গ্রহন করতে দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মোঃ নোমান মিয়া, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আল আমিন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন।এদিকে জানাযায়,এর মধ্য দিয়ে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছিল তা কেটে গেছে। ফলে টিকা গ্রহণে মানুষের স্বতঃস্ম্ফূর্ত সাড়া মিলেছে।

সরাইল এই পর্যন্ত টিকা গ্রহণের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।টিকা গ্রহণের জন্য মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।এ ব্যাপারে সরাইল উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানান, তিনটি বুথে টিকা দেওয়া হয়। তিনটি বুথের দায়িত্বে আছেন ২৪ জন কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া আছেন ৪৮ জন স্বেচ্ছাসেবী কর্মী।
বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত টিকা গ্রহণ করেন মোট ৬৭ জন,(পুরুষ ৪১ জন - মহিলা ২৬ জন) মোট টিকা নিয়েছেন৩ হাজার১ শত ৮৫ জন বিভিন্ন পেশার মানুষ । অনলাইনে নিবন্ধনকৃত ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন প্রদান করা চলছে। করোনা ভ্যাকসিন পেতে এখন পর্যন্ত সেবা গ্রহণের জন্য ওয়েব এ নিবন্ধন সম্পন্ন করেছেন ৪,১৫৪ জন।উল্লেখ্য,সরাইল উপজেলায় প্রথম ধাপে ৬ হাজার ডোজ টিকা পাওয়া গেছে বলে উপজেলা স্বাস্হ্য বিভাগ নিশ্চিত করেছেন।