
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৩

দীর্ঘ ১৭ বছরেও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। আর ১৭ বছর পর আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারী) শহরের মোমেনা আলী বিজ্ঞান কলেজ মাঠে আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে এ সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
সম্মেলনকে জাঁকজমকপূর্ণ করতে আওয়ামীলীগের দলীয় প্রধান কার্যালয়, গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে আলোকসজ্জাসহ বিভিন্ন স্থানে রঙ্গিন পোস্টার সাজানো হয়েছে। অপরদিকে সম্মেলনকে কেন্দ্র করে কে হচ্ছেন আগামী দিনের সভাপতি ও সাধারণ-সম্পাদক তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
স্থানীয় আওয়ামিলীগের একাধিক নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর আগে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সন্মেলন হয়েছিলো। সে সম্মেলনে খ.আ.ম.জাকারিয়া সভাপতি ও সাবেক এমপি শফিকুল ইসলাম ( শফি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এবারের সম্মেলনে নতুন কমিটিতে পদ পদবীর আশায় অনেকেই লবিং তদবির শুরু করেছেন।
এসব নেতারা জেলা ও ঢাকাতে কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদ পেতে নানা তদবির শুরু করেছেন। ইতোমধ্যে আগামীতে নতুন কমিটিতে আরো যারা প্রার্থী হতে পারেন এমন অনেকেরই নামের গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের মধ্যে ফয়সাল কাদের (রুমি), ও সাবেক এমপি শফিকুল ইসলাম (শফি) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

আগামী ২৭ ফেব্রুয়ারি সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক এস. এ কামাল,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কে.এম হোসেন আলী হাসান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছামাদ তালুকদার সহ আরো অনেকেই।
উক্ত সম্মেলনে নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিটির নির্বাচন কমিশনার মোস্তফা কামাল খান,এবং আরো দায়িত্বে থাকবেন জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন প্রমুখএবারের সম্মেলন কে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক,স্থাপনায় আলোক সজ্জা, বিলবোর্ডে সজ্জিত করা হচ্ছে। এতে করে উল্লাপাড়া বাসীর মনে আনন্দ বিরাজ করছে।