
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩২

মটরসাইকেল ও চার্জার চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাতাল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহাগ (৩০) নিহত হয়েছেন।নিহত সোহাগ আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বাসিন্দা ও ছাতিয়ানগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম মহসীন আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সান্তাহার-নওগাঁ সড়কের সাহাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।ব্যবসায়ী সোহাগ মোটরসাইকেল যোগে সান্তাহার থেকে নওগাঁ যাচ্ছিলেন। এসময় সাহাপুর মল্লিকা ইন হোটেল এর মূল ফটকের সামনে রাস্তার ওপর বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করে সামনে যাওয়ার সময় চার্জার চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মটরসাইকেল ও চার্জার চালিত অটোরিকশা উদ্ধার এবং আহত চার্জার চালককে হাসপাতালে নেয়া হয়েছে। আইন আনুক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিটক হস্তান্তর, হয়েছে। এবিষয়ে নিহতের পরিবার কোন মামলা বা অভিযোগ করেনি বলে জানান ওসি।
