শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গাবতলী-মহাখালী টার্মিনাল ইজারা ১২ কোটি টাকায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ১৫:৪১

শেয়ার করুনঃ
গাবতলী-মহাখালী টার্মিনাল ইজারা ১২ কোটি টাকায়

১২ কোটি এক লাখ ২০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে গাবতলী ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এ দুই টার্মিনালের জন্য এবারই সর্বোচ্চ দর পেলো।মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নানা প্রতিকূলতা পেরিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের অসীম সাহসিকতায় গাবতলী ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল প্রথমবারের মতো উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে এক বছরের জন্য সর্বমোট ১২ কোটি ১ লাখ ২০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে সম্প্রতি বাস টার্মিনাল দুটির ইজারা সম্পন্ন হয়।

আরও

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

গুলশানস্থ ডিএনসিসির নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের কাছে ইজারাদাররা চেক হস্তান্তর করেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ইতোপূর্বে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের আমলে নামমাত্র মূল্যে টার্মিনাল দুটি থেকে রাজস্ব আদায়ের জন্য আদায় সহযোগিতাকারী নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন
ঢাকা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

দীর্ঘ এক যুগেও এই আদায়ের জন্য নির্ধারিত টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এছাড়া আদায় সহযোগিতাকারীরা নানা অজুহাত দেখিয়ে ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত প্রায় চার কোটি টাকা ডিএনসিসিকে জমা দেয়নি।

এসব অনিয়ম দূর করার জন্য ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম টার্মিনালগুলো উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়ার উদ্যোগ নেন। শুরুতে নানা বাধা-বিপত্তি, হুমকি থাকলেও কোনো কিছুই তোয়াক্কা না করে ডিএনসিসি মেয়রের দৃঢ় নেতৃত্বে ইজারার কার্যক্রম সম্পন্ন হয় বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হয়।

চেক হস্তান্তরের পরে আতিকুল ইসলাম বলেন, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল দুটি থেকে সেভাবে কোনো রাজস্ব আদায় করা যায়নি। আমি এসে দেখেছি এখানে অনেক আগে থেকেই গলদ ছিল। একজনকে আদায়কারীর দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে একটা অংশ ছিল- হরতাল বা বিভিন্ন কারণে যখন পরিবহন বন্ধ থাকবে, তখন ডিএনসিসিকে কোনো টাকা দিতে হবে না।

এই সিদ্ধান্তগুলো ভুল ছিল। তারা তাদের পাওনা টাকা তো দেয়ই নাই বরং সিটি কর্পোরেশনের কাছে টাকা দাবি করেছে। একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের অসম চুক্তি করা হয়েছিল। আমি বলেছি এ ধরনের অসম চুক্তি আমরা মেনে নিতে পারি না।

এর ফলে সিটি করপোরেশন রাজস্ব হারাচ্ছে। তাই আমরা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দিয়েছি। আমরা যখন ইজারা দিতে গেলাম, আমাদের কর্মকর্তাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল। আমি বলেছি, কারো কথা শোনার দরকার নেই। নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়া হবে।

আতিকুল ইসলাম আরও বলেন, গত ১২ বছরে কমপক্ষে ১৫০ কোটি টাকা আদায় করা যেত। এখন ইজারাদারদের বাস টার্মিনালগুলোতে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য শর্ত দেওয়া হয়েছে। অন্যথায় ইজারা বাতিল হবে। আগের বিশৃঙ্খল পরিবেশ বজায় রাখা যাবে না। এই যে নতুন সিস্টেম প্রচলন হতে যাচ্ছে, এভাবে আস্তে আস্তে রাজধানীতে পরিবর্তন আসবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

১২ জানুয়ারি ২০২১ থেকে ১১ জানুয়ারি ২০২২ পর্যন্ত এক বছরের জন্য লালমাটিয়াস্থ রাফি ট্রেডার্স লিমিটেডকে বাৎসরিক ৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকায় গাবতলী টার্মিনাল ইজারা দেওয়া হয়। এছাড়া এই টার্মিনালের বিদ্যুৎ ও পানির বিল ইজারাদারকে পরিশোধ করতে হবে।

গাবতলী বাস টার্মিনালে রাজস্ব আদায়ের উল্লেখযোগ্য খাতসমূহ হচ্ছে— যানবাহনের টার্মিনাল ফি: বাস ও মিনিবাস ৫০ টাকা; সিএনজি (ট্যাক্সি) ১০ টাকা; ঠ্যালা গাড়ি, ভ্যান ১০ টাকা; বাণিজ্যিক কাজে ব্যবহৃত পিকআপ ৩০ টাকা। মূল ভবনের স্থায়ী দোকান প্রতি বর্গফুট প্রতি মাসে ৫ টাকা; অস্থায়ী দোকান প্রতি বর্গফুট প্রতি মাসে ২৫ টাকা হারে।

প্রতি ইউনিট বিদ্যুৎ বিল ১৫ টাকা ৩৬ পয়সা। ১৫ ও ৩৬ বর্গফুটের অস্থায়ী টোকেনের দোকান মাসিক যথাক্রমে ২২৫ ও ৩৬০ টাকা। মূল ভবনের বাইরে স্থায়ী চা ও ফলের স্টল মাসিক ৭৫০ টাকা; পানের স্টল মাসিক ৫০০ টাকা; খাবারের স্টল মাসিক ১০০০ টাকা। গাড়ি ধোয়ার র‍্যাম্প মাসিক ৬ হাজার টাকা।

গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের আদায় সহযোগিতাকারী হিসেবে অবিভক্ত সিটি কর্পোরেশন থাকাকালে ৪ মে ২০০৯ তারিখে সর্বসাকুল্যে দৈনিক এক লাখ ১৭ হাজার টাকা হিসেবে জনৈক মো. জসিম উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। সে সময় ভ্যাট, আয়কর, বিদ্যুৎ ও পানির বিল ডিএনসিসি থেকে পরিশোধ করা হতো। ৩১ আগস্ট ২০২০ তারিখে তার কাছে ডিএনসিসির বকেয়া পাওনা ছিল ২ কোটি ৭৭ লাখ ৯৭ কোটি ৮৭৩ টাকা।

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের রাজস্ব আদায়ের জন্য ইব্রাহিমপুরের গাজী রাইয়ান এন্টারপ্রাইজকে ২৬ জানুয়ারি ২০২১ থেকে ২৫ জানুয়ারি ২০২২ এই এক বছরের জন্য চার কোটি ৬২ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। এছাড়া এই টার্মিনালের বিদ্যুৎ ও পানির বিল ইজারাদারকে পরিশোধ করতে হবে।

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে রাজস্ব আদায়ের উল্লেখযোগ্য খাতসমূহ হচ্ছে— যানবাহনের টার্মিনাল ফি: বাস ও মিনিবাস ৫০ টাকা; সিএনজি (ট্যাক্সি) ১০ টাকা; ঠ্যালা গাড়ি, ভ্যান ১০ টাকা; বাণিজ্যিক কাজে ব্যবহৃত পিক আপ ৩০ টাকা। টার্মিনাল ভবনের ভিতরে ১০৪ বর্গফুট থেকে ৮৭৫ বর্গফুটের ৬টি দোকান ও ক্যান্টিন প্রতি বর্গফুট মাসিক ২১ টাকা থেকে ৩৩ টাকা ভাড়া।

অস্থায়ী টোকেনের দোকান প্রতি বর্গফুট প্রতি মাসে ১৬ টাকা। ১টি বড় টিকেট কাউন্টার মাসিক ৬৬৭৫ টাকা। ৩৯ টি ছোট টিকেট কাউন্টার মাসিক ৭৩৫ টাকা। প্রতি ইউনিট বিদ্যুৎ বিল ১৫ টাকা ৩৬ পয়সা।মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের আদায় সহযোগিতাকারী হিসেবে অবিভক্ত সিটি কর্পোরেশন থাকাকালে ১০ মে ২০০৯ তারিখে সর্বসাকুল্যে দৈনিক ৫০ হাজার ৫০০ টাকা হিসেবে মেসার্স সহিদুল্লাহ এন্টারপ্রাইজকে নিয়োগ দেওয়া হয়।

ভ্যাট, আয়কর, বিদ্যুৎ ও পানির বিল ডিএনসিসি থেকে পরিশোধ করা হতো। ৩১ আগস্ট ২০২০ তারিখে প্রতিষ্ঠানটির কাছে ডিএনসিসির বকেয়া পাওনা ছিল ১ কোটি ২০ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।চেক হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, মহাব্যবস্থাপক (পরিবহন) মিজানুর রহমান, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা সগীর হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলার কথা রয়েছে। মৌলভীবাজারের ১৩৫টি কেন্দ্রে দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি জানান, সব কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিপন সিকদার নামে এক ব্যবসায়ীর মুদি মনোহারি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিপন সিকদার ওই এলাকার করিম সিকদারের ছেলে। স্থানীয়

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৪ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭০০ টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানটি পরিচালিত হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ বন্য হাতি লোকালয়ে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি প্রবেশ করে। এ সময় স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ও ঢিল

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিতে শুরু করেন। অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবে চালু হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরের প্রায় সব কারখানা শনিবার খোলা রয়েছে। ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা,