শনিবার, ১০ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে বিট পুলিশিং এর সুফল পাচ্ছে নগরবাসী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, ১৮:২৯

শেয়ার করুনঃ
বরিশালে বিট পুলিশিং এর সুফল পাচ্ছে নগরবাসী

মোগো স্যারে থাকতে আবার থানায় যাইতে অইবে ক্যা। হ্যাছাড়া মোগো বড় স্যারে প্রত্যেক মাসেই তো মোগো থানায় আয়” “হেহানে যাইয়াইতো মোরা স্যারের লগে সব কতা কইতে পারি। দ্যাহোনাই কুলসুমের বাহের জোমাজোমি লইয়া কি ঝামেলাই না অইছেলে।

আরও

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

স্যারের ধারে যাইয়া কইছে মোতন মামলা হরা লাগে নাই” “মোগো স্যার অনেক ভাল মানু”। এভাবেই কথাগুলো বলছিলেন বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের ষাটোর্ধ্ব মরিয়ম বেগম। পুলিশ বাহিনীকে আরো বেশি জনমুখী করতে,

মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সারা দেশে বিট পুলিশিং কার্যক্রম চালু হতে যাচ্ছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে এসংক্রান্ত একটি কর্মপরিকল্পনা অনুযায়ী বরিশালে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম।

আরও

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

‘আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এ স্লোগানকে সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) গত বছর সেপ্টেম্বরমাসে নগরীর ২০নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনের পরপরই বরিশাল মেট্রোপলিটন এলাকায় শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। বিএমপির চারটি থানাকে ১৯৭টি বিটে ভাগ করা হয়েছে। প্রতি বিটে একজন উপ-পরিদর্শক পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও আরো পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। 

বিট পুলিশিং হল কোন একটি নির্দিষ্ট এলাকায় কিছু নির্দিষ্ট সংখ্যক বা বিশেষ পুলিশ সদস্যদের স্থায়ীভাবে দায়িত্ব পালন করা। আমাদের শহর এলাকাগুলোকে কয়েকটি বিটে ভাগ করে প্রত্যেকটি বিটের দায়িত্ব সংশ্লিষ্ট বিট অফিসারের উপর ন্যাস্ত করা হয়। ‘

বিট অফিসার তার বিট এলাকার ভাড়াটিয়াদের তথ্য, প্রতিবেশীর তথ্য, অপরাধীদের গতিবিধি, অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয় শনাক্ত করাসহ অনেক কাজে ভূমিকা রাখবেন।’ বিট এলাকায় কিছু পুলিশ অফিসার ঊর্ধতন

কর্মকর্তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে থেকে নিজস্ব বিবেচনা শক্তি প্রয়োগ করে সেই এলাকায় পুলিশিং করে থাকেন। এক্ষেত্রে তিনি তার নির্ধারিত এলাকায় অপরাধ সমস্যা সমাধানে সহজতর হবে। 

বিএমপি’র একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, কমিউনিটি পুলিশের কমিটি গঠনের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো গেলেও এ কমিটি নিয়ে বিভিন্ন সময় সমালোচনা হয়েছে। যাদের দুর্নাম রয়েছে এমন লোকও কমিউনিটি পুলিশের নেতা হয়েছেন, নেতা হয়েছেন রাজনৈতিক দলের বিতর্কিত ব্যক্তিরাও।

আর কমিউনিটি পুলিশের মাধ্যমে জনগণ ও পুলিশের দ্বিপক্ষীয় যোগাযোগের কথা বলা হলেও অনেক সময়ই ঝামেলা এড়াতে লোকজন পুলিশের কাছে যায় না। এসব কারণে আশানুরূপ ফল আনতে পারেনি কমিউনিটি পুলিশিং। তাই আইজিপি স্যারের নির্দেশনা অনুযায়ী বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান স্যারের নেতৃত্বে বরিশালে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।” 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরো বলেন, বিট পুলিশিং-ই নয়, প্রত্যেক মাসে বিএমপি’র চারটি থানায় “ওপেন হাউজ ডে”, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় স্টুডেন্ট কাউন্সিলিং কার্যক্রমও শুরু হয়েছিল। তবে করোনা পরিস্থিতির কারণে ওই কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিট পুলিশিং কার্যক্রম জনগণের সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন বলেন তিনি।

বিট পুলিশিং কার্যক্রম ইতোমধ্যে সারা ফেলেছে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে। ক্রমেই প্রত্যন্ত গ্রাম পর্যায়ে অপরাধ নির্মূল ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছে বিট পুলিশিং। এর মাধ্যমে দ্রুত পুলিশি সেবা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের। চলতি মাসে বিএমপি’র চারটি থানায় আয়োজিত ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে সাধারণ মানুষের বক্তব্যে তা উঠে এসেছে। 

কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ বিট পুলিশিং কার্যালয়ে কথা হয় হায়াৎসার গ্রামের বাসিন্দা জব্বার মুন্সীর সাথে। তিনি বলেন, “মোগো এহানদিয়া থানায় যাইতে অইলে তিনশ টাহা লাগে, আবার সোমায়ও খরচ অয়”। স্যারেরা এহোন মোগো দরজায় আইছে। এহোন আর থানায় যাওন লাগে না”।

এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা গ্রামের বাসিন্দা রাবেয়া বেগম বলেন, “মোগো এলাকার পোলাপাইনডি বাবা-টাবা না কি যেন কয়, হেইয়া খাইয়া রাস্তার মধ্যে খারাইয়া মাইয়াগো ডিসটাপ করতে। থানার স্যারেরা এহোন ব্যান-বিয়াল থাহোনে অরা আর কেউরে ডিসটাপ করতে পারেনা।

বিএমপি বন্দর থানাধীন লাহারহাট এলাকার ব্যবসায়ী লিয়াকত হোসেন বলেন, থানা পুলিশ সব সময় উপস্থিত থাকে বলে এলাকায় চুরি, মাদক ব্যবসা অনেকটা কমে গেছে। কোতয়ালী মডেল থানাধীন পলাশপুরের বাসিন্দা পুতুল বেগম বলেন, পলাশপুর এক সময় মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম শুরু হওয়ার পর মাদক ব্যবসায়ী ও সেবনকারী আগের তুলনায় এক নাই বললেই চলে।

নগরীর মথুরানাথ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, বর্তমান পুলিশ কমিশনার বরিশালে যোগ দেয়ার পর থেকেই সুষ্ঠু ও সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। যার মধ্যে স্টুডেন্ট কাউন্সিলিং এবং বর্তমানে বিট পুলিশিং কার্যক্রম চালু হওয়ায় স্কুল-কলেজ, অলিগলিতে বখাটেদের আড্ডা নেই। তাছাড়া অভিভাবকগণও আগের চেয়ে তাদের সন্তানদের প্রতি অনেক সচেতন হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বলেন, বিট পুলিশিংয়ের মূল ধারণা হচ্ছে, পুলিশ কর্মকর্তারাই সেবা নিয়ে যাবেন মানুষের কাছে। তবে মামলাসহ কিছু আইনগত বিষয়ে থানায় আসতে হবে। বিট পুলিশিং, ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনমুখী গণমুখী পুলিশি সেবা প্রদান করা হচ্ছে। তিনি বলেন,

“অপরাধ নির্মূলে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের লোকজনকে সম্পৃক্ত করে মানবাধিকার সমুন্নত রেখে, নির্ভেজাল আইন প্রয়োগ করে অপরাধ দমন করার মাধ্যমে নিরাপদ নগরী গড়ে তুলতে চাই। এক্ষেত্রে জনসাধারণ পুলিশকে সহায়তা করলে অপরাধ সংগঠিত হওয়ার আগেই প্রতিরোধ করা সম্ভব হবে। পুলিশের সেবা পেতে জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার অনুরোধ জানান নগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার। কোথাও কোথাও বাড়তি টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের পরিবারগুলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা। তবে মঠবাড়িয়া পৌরসভা

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সুমন মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিনি তাজমিনকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া। পুলিশ জানায়, গত ৮ অক্টোবর

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। সেন্টমার্টিন দ্বীপকে

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরির ধাক্কায় পন্টুনের ফিঙ্গার ভেঙে ৩ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শতাধিক যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবা পাচার থামছে না। স্বল্প সময়ে কোটিপতি হওয়ার আশায় মাদক কারবারিরা নানা কৌশলে বড় বড় চালান দেশে ঢোকাচ্ছে। সীমান্তে কিছু চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও অনেক চালানই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। বাহকরা আটক হলেও মূল কারবারিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ ও বর্ডার গার্ড

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস