
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২১, ১৬:৫৫

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে( ৫ জানুয়ারি মঙ্গলবার) সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ৮নং নন্দুয়ার ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাগ আলী(৬৫) রোড এক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।জানা গেছে বলিদ্বারা বাজারে সকাল ১১টার সময় রানীশংকৈল হরিপুর গামী মহাসড়কে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ইসাহাগ আলী কে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ সময় কর্তব্যরত ডাক্তারের আশঙ্কা জনক মনে হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে প্রেরণ করেন পরে এম্বুলেন্স যোগে দিনাজপুর যাওয়ার সময় পথি মধ্যেই মৃত্যুবরণ করেন।বীর মুক্তিযোদ্ধার বীর মুক্তিযোদ্ধা ইসাহাগ আলীর মৃত্যুতে রানীশংকৈল মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না,প্রেসক্লাবের সভাপতি শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

৮নং নন্দুয়ার ইউপির চেয়ারম্যান জমিরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, মরহুমের জানাজা নামাজ বিকেল ৫টায় বলিদাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার তদন্ত ওসি আব্দুল লতিফ শেখ বলেন নসিমন গাড়ি টি কে থানায় নিয়ে আসা হয়েছে এ বিষয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।