শনিবার, ১০ অক্টোবর, ২০২৬২৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

‘পোষালে এ ঘরে থাকেন, না পোষালে জমি কিনে বাড়ি করেন'

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২১, ১৭:২৭

শেয়ার করুনঃ
‘পোষালে এ ঘরে থাকেন, না পোষালে জমি কিনে বাড়ি করেন'

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প’র ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ করায় এক দম্পতিকে শাসানোর অভিযোগ উঠেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন নাহারের বিরুদ্ধে।আশ্রয়ন প্রকল্প’র সুবিধাভোগী ওই ভুমিহীন মশিয়ার রহমান-মনিজা বেগম দম্পতিকে উদ্দেশ্য করে ইউএনও বলেছেন, ‘পোষালে এ ঘরে থাকেন, না পোষালে জমি কিনে বাড়ি করেন।’

আরও

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী
ভুক্তভোগী এ দম্পতির বাড়ি ওই উপজেলার নবীনগর এলাকায়। ফলে বাধ্য হয়ে ওই ভুমিহীন পরিবার খাওয়ার ধান বিক্রি করে পাম্প ক্রয় করে ঘরে পানি দিচ্ছেন।রোববার (৩ জানুয়ারী) ওই উপজেলার নবীনগর এলাকায় আশ্রয়ন প্রকল্প-২ (গুচ্ছগ্রাম)’র নির্মাণাধীন ঘর দেখতে গেলে এমন অভিযোগ করেন মশিয়ার রহমান-মনিজা বেগম দম্পতি।

এর আগে গত বৃহস্পতিবার আশ্রয়ন প্রকল্প’র ঘর নির্মাণে অনিয়ম ও উন্নয়ন কাজে বাঁধাসহ নানা অভিযোগ তুলে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও কামরুন নাহার। তার দাবি, সরকারি নিময় মেনেই আশ্রয়ন প্রকল্প’র ঘর নির্মাণ হচ্ছে।

জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অশ্রায়ন-২ প্রকল্পের অধীনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে ১২৩টি ঘর নির্মাণ করা হবে।

ইতিমধ্যে ১১৫টি ঘর নির্মাণের কাজ চলছে। দুই শতাংশ খাস জমির উপর প্রতিটি টিন শেড বিল্ডিং ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ৩৯৪ বর্গফুটের ওই বাড়িতে নির্মাণ করা হচ্ছে দুটি কক্ষ, রান্নার জায়গা ও একটি টয়লেট।

নবীনগর
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দুই বছর পর পায়রা টার্মিনালে চীনা জাহাজের বার্থিং

দুই বছর পর পায়রা টার্মিনালে চীনা জাহাজের বার্থিং
ওই উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর ডাঙ্গীরপাড় এলাকায় ২৫টি, বাউরা ইউনিয়নের নবীনগরের আফতাবনগর এলাকায় ৪০টি ও বুড়িমারী ইউনিয়নের কামারেরহাট এলাকায় নির্মিতব্য ৫০টি ঘরের নির্মাণ কাজ ঘুরে দেখা গেছে নানা অনিয়ম।

ঘর নির্মাণের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনের তুলনায় সিমেন্টের পরিমাণ কম মিশিয়ে চলছে ইটের গাঁথুনি। গাঁথুনির পর দেয়ালে দেয়া হচ্ছে না পানি। ফলে একটু বাতাসে গাঁথুনি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট।

এ প্রকল্প বাস্তবায়নের জন্য একটি কমিটিও রয়েছে। যে কমিটি’র সভাপতি ইউএনও আর সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। কমিটিতে কয়েক জন সদস্যও রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে ইউএনও একাই পুরো প্রকল্পের সব কিছু করছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মশিয়ার রহমান-মনিজা বেগম দম্পতি বলেন, ‘ঘর নির্মাণের সময় প্রথম দিকে পরিমাণে কম সিমেন্ট ব্যবহার করা হয়। ইট গাঁথুনির পর পানি দেয়া হচ্ছিল না। ইউএনও পরিদর্শনে এলে আমরা তার কাছে অভিযোগ করি।’

এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের বলেন, ‘পোষালে এ ঘরে থাকেন, না পোষালে জমি কিনে বাড়ি করেন। আপনারা যদি এতই বড় লোক তাহলে জমি কিনে নিজের মত বাড়ি করেন। এ সময় আমাদের গালিগালাজ করেন। ফলে আমরা বাধ্য হয়ে খাওয়ার জন্য রাখা ধান বিক্রি করে পাম্প ক্রয় করে নির্মাণাধীন ঘর গুলোতে পানি দিচ্ছি।’

ওই এলাকার হামিদার রহমানও নিজের টাকায় পাম্প ক্রয় করে নব নির্মিত আশ্রায়ন প্রকল্পের ঘরে পানি দিচ্ছেন। তিনি বলেন, ‘ঘরের ইট গাঁথুনির পর পানি দেয়া হচ্ছে না। যেহেতু ঘরে পরিবার নিয়ে থাকবো। সেহেতু ঘরের কাজ শক্ত করতে নিজেই পানি দিচ্ছি।’

বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, ‘কাজ ভালো হচ্ছে না বলে ডিসি স্যার একদিন ইটের গাঁথুনি খুলে দিয়েছিল।’পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন নাহার অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ইস্টিমেটের মধ্যে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। উপজেলা চেয়ারম্যান নিজেই তদারকি করেছেন।’

মশিয়ার রহমান-মনিজা বেগম দম্পতির অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘ওই ব্যক্তি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তিনি নিজের মত বাড়ি নির্মাণ করতে চাচ্ছে। তার সাথে প্রতিবেশীদের ঝগড়া হয়েছে। আমি তাকে শাসাবো কেন? তাকে নিয়মের কথা বলেছি মাত্র।’

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘আশ্রয়ন-২ প্রকল্পের ঘরগুলো ভালোভাবে নির্মাণ করতে বাস্তবায়ন কমিটি আছে। তারা ওখানে সার্বক্ষণিক থাকার কথা। কাজ খারাপ করার সুযোগ নেই। কাজ সম্পন্ন করতে আমরা নিয়মিত মনিটরিং করছি। তারপরও যদি অনিয়মের অভিযোগ উঠে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। সেন্টমার্টিন দ্বীপকে

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরির ধাক্কায় পন্টুনের ফিঙ্গার ভেঙে ৩ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শতাধিক যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবা পাচার থামছে না। স্বল্প সময়ে কোটিপতি হওয়ার আশায় মাদক কারবারিরা নানা কৌশলে বড় বড় চালান দেশে ঢোকাচ্ছে। সীমান্তে কিছু চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও অনেক চালানই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। বাহকরা আটক হলেও মূল কারবারিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ ও বর্ডার গার্ড

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর পারের ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রোহান ওই ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়। এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

রাজবাড়ীর গোয়ালন্দে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠা ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মো. রাকিবুল ইসলাম। বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার রাকিবুল ইসলামের