
প্রকাশ: ২ জানুয়ারি ২০২১, ২০:২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশার (ইজি বাইক) চাকায় ওড়না পেঁচিয়ে রশিদা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।শনিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার বুড়িমারী-ঢাকা মহাসড়কের ভোটমারী তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রশিদা বেগম উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবি এলাকার আহেদুল ইসলামের স্ত্রী।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, রশিদা বেগম তার মে জামাইসহ ইজি বাইকে রংপুর থেকে বাড়ি ফিরছিল।

পথিমধ্যে হাতীবান্ধা উপজেলার ভোটমারী তেল পাম্পের সামনে ইজি বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।