শনিবার, ৯ মে, ২০২৬২৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

দেবীদ্বারে শতবছরের খাল ভরাটে কৃষকদের আহাজারী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১:৭

শেয়ার করুনঃ
দেবীদ্বারে শতবছরের খাল ভরাটে কৃষকদের আহাজারী

দেবীদ্বারে শতছরের পুরনো প্রবাহমান একটি জনগুরুত্বপূর্ণ খালের ২শত ফুট জায়গা ভরাট করার প্রতিবাদে ক্ষতিগ্রস্থ শতাধিক কৃষকের মানববন্ধন। বুধবার দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের সামনে ওই মানব বন্ধন করেন স্থানীয় ভোক্তভূগী কৃষকরা। মানববন্ধন চলাকালে স্থানীয় কৃষকরা জানান, বৃটিশ শাসনামলে এই এলাকার পানি নিষ্কাশন ও কৃষির উন্নয়নে খালটি খনন করা হয়েছিল। যে খালটির শাখা প্রশাখা সালদা, মরজড়া, বুড়ি, তিতাস ও গোমতী নদীর সাথে সংযোগ রয়েছে। 

২০১৯ সালের প্রথমদিকে আব্দুল্লাহপুর কেন্দ্রীয় কবরস্থানের প্রশস্তকরণের নামে কবরস্থান কমিটি ওই খালটির প্রায় ২শত ফুট অংশ ভরাট করেন। আমরা বাঁধা দেয়ায় কমিটির কর্মকর্তা সুবিল ইউনিয়ন আওয়ামী লীগ’র সাধারন সম্পাদক কারুজ্জামান জুয়েল, সেচ্ছা সেবক লীগ সভাপতি ইউনুছ বাহাদুর, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক নাজমুল হাসান লিটন, শহীদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা আশ্বাস দিয়ে বলেন, ৬মাস পরেই খালটি খনন অথবা মোটা পাইপ দিয়ে পানিনিষ্কাশনের ব্যাবস্থা করা হবে। এরই মধ্যে দু’বছর অতিবাতি হয়ে গেলেও গোরস্তান কমিটির পক্ষ থেকে খাল খননের কোন ব্যাবস্থা না নেয়ায় কৃষিকাজে ব্যাপক ক্ষতি সাধন হতে থাকে।

আরও

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

 চলতিবছর কৃষকদের নিজস্ব উদ্যোগে আব্দুল্লাহপুর সড়কের পূর্বপাশে বাঁধ দিয়ে আবাদ করায় এ বিলের ফসল কিছুটা ভালো হলেও রাস্তার পশ্চিম পাড়সহ অন্যান্য কৃষকের ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতিগ্রস্থ হন। আব্দুল্লাহপুর গ্রামের কৃষক মনিরুল ইসলাম’র স্ত্রী নার্গিস আক্তার নামে এক দরিদ্র কৃষাণী দুঃখ করে বলেন, গত ২বছরে কোন ফসল পাইনি, গত বছর আমরা স্বামী-স্ত্রী’র পরিশ্রম বাদ দিয়ে ৭ হাজার টাকা খরচ করে ৩০শতাংশ জমিতে মাত্র ৩মন ধান পেয়েছি। বড় কষ্টে আছি, ওরা প্রভাবশালী তাই আমরা প্রতিবাদ করতে পারিনা, প্রতিবাদ করলে মারতে আসে, ভয় দেখায়, নানাভাবে হুমকী দেয়। 

কৃষকআহাজারী
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কৃষক মোঃ ময়নাল হোসেন জানান, খাল ভরাটের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র বরাবরে খালটি উদ্ধার এবং পুন:খননের আবেদন জানিয়ে একাধিকবার আবেদন পত্র দিলেও কোন প্রতিকার পাইনি। এ খালটিকে জীবন্ত গলাটিপে রাখায় এলাকার কয়েকটি গ্রাম ও বিলের বিশেষ করে শিবনগর, তাল্লুকের পাত্তর, আব্দুল্লাহপুর, ওয়াহেদপুর, কানিবিল, রামনগর, নারায়নপুরসহ কয়েকশত একর জমির ফসলে বিলের পানি আটকে থেকে ক্ষতিগ্রস্থই নয়, বেশকিছু বাড়ি-ঘরও পানির নিচে তলিয়ে যায়। 

আরও

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্থানীয় কৃষক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের জানান, আব্দুল্লাহপুর কেন্দ্রীয় গণকবরটি প্রায় ৩শত বছরের পুরনো। প্রায় ১০ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত এ গণকবরটি ব্যাহার করা যাবে আরো ৫শত বছর। তার পরও কবর কমিটি বৃটিশ শাসনামলে এ অঞ্চলের পানি নিষ্কাসন ও কৃষির উন্নয়নে খননকৃত এ খালটি ভরাট করে পুরো এলাকা পানিতে তলিয়ে দেয়।

সুবিল ইউনয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও গোরস্তান কমিটির সদস্য ইউনুছ বাহাদূর বলেন, ঘটনাটি কয়েকবছর পূর্বের, আজকে যারা মানববন্ধন করেছেন তাদের মধ্যে একাধিক ব্যক্তি এখনো কমিটির সদস্য আছেন, গ্রামের সম্মানীত ব্যক্তিদের উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়েই ড্রেজার মেসিন দিয়ে মাটি তুলে খালটি ভরাট করা হয়েছিল। নূরুল ইসলাম ও খলিলুর রহমান খাল ভরাটের পর পানি নিষ্কাসনের জন্য নিজ খরচে বড় বড় দু’টি কালভার্ট নির্মান করেছিলেন। সেই কালভার্ট দুটি ভেঙ্গে ভরাট সহ ওয়াহেদপুর মইধরের বাড়ি ও পীর বাড়ির মধ্যবর্তী স্থানের খালটি ভরাট করে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করায় বেশ কয়েকটি গ্রামে এবং বিলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গিয়াস উদ্দিন জানান, অভিযোগ পেয়ে তদন্তস্বাপেক্ষে ব্যবস্থা নিতে স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, তদন্তে খাল ভরাট প্রমানিত হলে পুনঃখনন সহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

সর্বশেষ সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বৈরী আবহাওয়া, শ্রমিক সংকট এবং ধানের কম বাজারদরের কারণে চরম উদ্বেগে রয়েছেন তারা। মাঝে মাঝে বৃষ্টিপাতের পর রোদের দেখা মিললেও নিয়মিত বৃষ্টি ধান কাটায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম জাতের বিআর–২৮ ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা দ্রুত

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলার মোট ৫ হাজার ৬২৩ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায়

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

মৌলভীবাজার জেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট ও শ্রমিক সংকটে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সরেজমিনে জেলার বিস্তীর্ণ হাওরাঞ্চল ঘুরে দেখা গেছে, সবুজ ও সোনালি আভায় ভরে উঠেছে মাঠ। পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় থাকলেও অনিশ্চয়তা কাটছে না কৃষকদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, হাওরাঞ্চলসহ মোট ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

হাইব্রিড ও উচ্চফলনশীল ধানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মৌলভীবাজার জেলায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশীয় অসংখ্য জাতের বহুমাত্রিক ধান। এক সময় জেলার গ্রামাঞ্চলে দেশি ও স্থানীয় বিভিন্ন বৈশিষ্ট্যের ধানের ব্যাপক চাষাবাদ হলেও বর্তমানে আমন, বোরো ও আউশ মৌসুমে এসব ধানের চাষ প্রায় বিলুপ্তির পথে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, তিন দশক আগেও জেলায় প্রায় সত্তর প্রজাতির স্থানীয় ধানের চাষ হতো। বর্তমানে

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হলুদ রঙের তরমুজ চাষ করে আলোচনায় এসেছেন তরুণ উদ্যোক্তা খোর্শেদ আলম। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী ডোমাবাড়ী গ্রামের এই উদ্যমী কৃষক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন জাতের তরমুজ চাষে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও সাড়া। লালতীর কোম্পানির উদ্ভাবিত এবং চীন থেকে আমদানিকৃত নতুন জাতের এই হলুদ তরমুজ দেখতে আকর্ষণীয় ও