বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬৮ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আবহাওয়া

সাগরে জোড়া নিম্নচাপে ঘূর্ণিঝড় আশঙ্কায় উপকূলজুড়ে সতর্কতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫২

শেয়ার করুনঃ
সাগরে জোড়া নিম্নচাপে ঘূর্ণিঝড় আশঙ্কায় উপকূলজুড়ে সতর্কতা

সাগরে একই সময়ে দুটি নিম্নচাপ ঘনিভূত হওয়ায় নতুন একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। মালয়েশিয়া–ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার রাজধানী মেদান উপকূলের নিকটবর্তী সমুদ্র এবং শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অংশে সৃষ্টি হওয়া এ দুটি নিম্নচাপ ইতোমধ্যে আবহাওয়াবিদদের নজরে এসেছে। বেসরকারি গবেষণাকেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিম্নচাপ দুটির গতিপথ এখনই পরিষ্কার নয়; তবে উভয় চাপই ধীরে ধীরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে সতর্ক করা হচ্ছে।

মেদান নগরীর কাছের নিম্নচাপটি বর্তমানে উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। অপরদিকে শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম সাগরভাগে অবস্থান করা নিম্নচাপটি উত্তর–পূর্বমুখীভাবে এগোচ্ছে। এই বিপরীতমুখী গতিপথ ভবিষ্যৎ গভীর নিম্নচাপের সংঘর্ষ, শক্তি অর্জন এবং দীর্ঘস্থায়িত্বের সম্ভাবনা বাড়িয়ে তুলছে বলে গবেষণাকেন্দ্রটির ব্যাখ্যা।

প্রাথমিক ধারণা অনুযায়ী, দুটির মধ্যে যেটি শক্তি ধরে রাখতে পারবে বা পরবর্তীতে ‘টিকে থাকা’ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তার লক্ষ্যস্থল হিসেবে ভারত বা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলকে বেশি ঝুঁকিপূর্ণ ধরা হচ্ছে। বিশেষ করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে উত্তরমুখী ঘূর্ণিঝড়ের প্রবণতা বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে সম্ভাব্য আঘাতস্থলে পরিণত করে।

আরও

পাঁচ দিনের পূর্বাভাসে দেশের তাপমাত্রা হ্রাসের আভাস

পাঁচ দিনের পূর্বাভাসে দেশের তাপমাত্রা হ্রাসের আভাস
গবেষণাকেন্দ্র জানায়, “সমুদ্রে জোড়া নিম্নচাপের উপস্থিতিতে দীর্ঘমেয়াদী পূর্বাভাস কম নির্ভুল হতে পারে। তাই কয়েক ঘণ্টা পরপর হালনাগাদ স্বল্পমেয়াদী পূর্বাভাসই অধিকতর নির্ভরযোগ্য হবে।”

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে প্রকাশিত এই পূর্বাভাসে সাধারণ জনগণ, জেলেসহ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সচেতন থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে আবহাওয়া সংক্রান্ত সরকারি তথ্য নিয়মিত পর্যবেক্ষণের তাগিদ দেওয়া হয়েছে।

বর্তমানে আবহাওয়া অস্থির থাকায় সাগরে অবস্থানরত ট্রলারদের তীরে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় সতর্কবার্তা আরও জোরদার করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।

জোড়া নিম্নচাপে ঘূর্ণিঝড় আশঙ্কাআবহাওয়া
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি-১: প্রার্থীতা ফিরে পেলেন সৈকত, পাল্টাচ্ছে নির্বাচনী সমীকরণ

ঝালকাঠি-১: প্রার্থীতা ফিরে পেলেন সৈকত, পাল্টাচ্ছে নির্বাচনী সমীকরণ

পানছড়িতে কম সময়ে বেশি লাভে তেল ফসল আবাদে উৎসাহ

পানছড়িতে কম সময়ে বেশি লাভে তেল ফসল আবাদে উৎসাহ

নির্বাচন কমিশনের আপিলে মঞ্জুর-নামঞ্জুর তথ্য প্রকাশ

নির্বাচন কমিশনের আপিলে মঞ্জুর-নামঞ্জুর তথ্য প্রকাশ

নির্বাচনী পরিবেশ নষ্টে নিষিদ্ধ সংগঠনের সুযোগ নয়: ডিএমপি কমিশনার

নির্বাচনী পরিবেশ নষ্টে নিষিদ্ধ সংগঠনের সুযোগ নয়: ডিএমপি কমিশনার

চিকিৎসাধীন অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল

চিকিৎসাধীন অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে মৌলভীবাজার, জনজীবন বিপর্যস্ত

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে মৌলভীবাজার, জনজীবন বিপর্যস্ত

সারা দেশে তীব্র শীতের প্রকোপের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয় মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে মৌলভীবাজার জেলায় সর্বনিম্ন এবং সারা দেশের মধ্যেও এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে বুধবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে মৌলভীবাজার

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

নওগাঁ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। বুধবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এ তাপমাত্রাই চলতি বছরে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন। এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর পরদিন নওগাঁয় তাপমাত্রা আরও

১২ জানুয়ারি পর্যন্ত বাড়ছে শৈত্যপ্রবাহ, কাঁপবে দেশ

১২ জানুয়ারি পর্যন্ত বাড়ছে শৈত্যপ্রবাহ, কাঁপবে দেশ

দেশজুড়ে চলমান হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের তীব্রতা আরও দীর্ঘায়িত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এ সময় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিডব্লিউওটি ঢাকা পোস্টকে দেওয়া এক তথ্যে জানায়, দুপুরের পর দেশের বেশিরভাগ এলাকায়

জানুয়ারিতে শৈত্য প্রবাহ: দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

জানুয়ারিতে শৈত্য প্রবাহ: দেশের তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে দেশের বিভিন্ন এলাকায় শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে, যা শীতের তীব্রতা বাড়াবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, দেশের পাঁচটি শৈত্য প্রবাহ সম্ভাব্য। এর মধ্যে ২-৩টি শৈত্য প্রবাহ মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে

নতুন শৈত্যপ্রবাহ কনকনের দাপটে কাঁপবে দেশ

নতুন শৈত্যপ্রবাহ কনকনের দাপটে কাঁপবে দেশ

দেশজুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার দাপটে প্রতিদিনই বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমশ কমছে। এরই মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এই শৈত্যপ্রবাহের প্রভাবে আগামী কয়েক দিনে শীত আরও তীব্র হতে পারে। রোববার (২৮ ডিসেম্বর) ফেসবুকে প্রকাশিত এক বার্তায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শৈত্যপ্রবাহ ‘কনকন’ ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অথবা ৩১

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে পুলিশের অভিযানে ১২ আসামি গ্রেফতার

গোয়ালন্দে পুলিশের অভিযানে ১২ আসামি গ্রেফতার

কাউখালী-স্বরূপকাঠি বেইলি ব্রিজে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি

কাউখালী-স্বরূপকাঠি বেইলি ব্রিজে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি

কারাগারে বিএনপি কর্মির অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ উঠলো

কারাগারে বিএনপি কর্মির অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ উঠলো

পে-স্কেল পুনর্গঠনে সরকারি চাকরিজীবীদের জন্য আশার বার্তা

পে-স্কেল পুনর্গঠনে সরকারি চাকরিজীবীদের জন্য আশার বার্তা

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা