রবিবার, ১৪ জুন, ২০২৬১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আবহাওয়া

বঙ্গোপসাগরে অমাবস্যা ও নিম্নচাপ: জলোচ্ছ্বাসে প্লাবনের শঙ্কা

আবহাওয়া
আবহাওয়া , ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫

শেয়ার করুনঃ
বঙ্গোপসাগরে অমাবস্যা ও নিম্নচাপ: জলোচ্ছ্বাসে প্লাবনের শঙ্কা

বঙ্গোপসাগরে অমাবস্যা ও নিম্নচাপের যুগপৎ প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। এর ফলে দেশের উপকূলবর্তী ১৫টি জেলা এবং সংলগ্ন দ্বীপ ও চরাঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৬ জুলাই) বিশেষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-৩ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে গত মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আরও

লঘুচাপের প্রভাবে রাজধানীসহ ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

লঘুচাপের প্রভাবে রাজধানীসহ ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

এই নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, ফলে সাগরে সৃষ্ট হচ্ছে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী জেলা এবং সাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে এই ঝোড়ো হাওয়া, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে।

এমতাবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সতর্ক সংকেত অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এটি মৎস্যজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হিসেবে বিবেচিত হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, সমুদ্রের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অনিরাপদ। তাই উপকূলবাসীদের সচেতন থাকতে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

অমাবস্যাবঙ্গোপসাগর জলোচ্ছ্বাসউপকূল প্লাবন৩ নম্বর সংকেত
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দেশের বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা

দেশের বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং স্থানীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে সম্ভাব্য জলোচ্ছ্বাস ও প্লাবনের ক্ষয়ক্ষতি মোকাবেলায়।

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে রাজধানীসহ ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

লঘুচাপের প্রভাবে রাজধানীসহ ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

দেশের ওপর বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার (৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা জারি

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা জারি

ঢাকাসহ দেশের ১৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর

২০ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

২০ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ২০টি জেলার ওপর দিয়ে শনিবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। শনিবার (২ মে) সকাল ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত ঝড় সতর্কীকরণ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা,

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১ মে) দুপুর ১২টার পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার প্রভাব পড়তে পারে। তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, দেশের রংপুর, সিলেট, ময়মনসিংহসহ অধিকাংশ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যেই নতুন করে পাঁচটি বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি জানান, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ওপর বিকেল ৩টার দিকে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়েছে। এটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী