মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পর্যটন

কক্সবাজার থেকে সংযোগ সেতু হলে বদলে যাবে ‘ডিজিটাল আইল্যান্ড’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১৬:৪৪

শেয়ার করুনঃ
কক্সবাজার থেকে সংযোগ সেতু হলে বদলে যাবে ‘ডিজিটাল আইল্যান্ড’

বাংলাদেশের একমাত্র বদ্বীপ মহেশখালীকে ঘিরে চলছে সরকারের একাধিক মেগা প্রকল্প। মাতারবাড়ী কয়লা বিদ্যুত্ প্রকল্প, গভীর সমুদ্রবন্দর, এলএনজি টানেল, অর্থনৈতিক অঞ্চলসহ চলছে লাখোকোটি টাকার উন্নয়ন যজ্ঞ। ইতিমধ্যে সরকার মহেশখালীকে ‘ডিজিটাল আইল্যান্ড’ হিসেবে ঘোষণা দিয়েছে। এত কিছুর পরেও যোগাযোগের ক্ষেত্রে দ্বীপবাসী সেই পুরোনো ব্যবস্থাতেই আটকে রয়েছে। কক্সবাজারে যাতায়াত করতে তুলনামূলকভাবে ধনীদের জন্য স্পিড বোট আর মধ্য ও নিম্ন-মধ্যবিত্তের জন্য এখনো কাঠের ট্রলারই ভরসা।

আরও

সেন্টমার্টিনে ভ্রমণে নতুন ১২ নির্দেশনা, কড়াকড়ি বাড়াল সরকার

সেন্টমার্টিনে ভ্রমণে নতুন ১২ নির্দেশনা, কড়াকড়ি বাড়াল সরকার

রাতের বেলা যাতায়াত আরো কঠিন হয়ে পড়ে। এরকম যোগাযোগ ব্যবস্থায় কোনো বিচ্ছিন্ন দ্বীপের জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নসাধন করা রীতিমতো অসম্ভব বলে মনে করেন সচেতন মহল। কিন্তু কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে মহেশখালীর দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার, আর চৌফলদন্ডি হতে দূরত্ব পৌনে ৩ কিলোমিটার। এর যে কোনো একটি স্থান দিয়ে একটি সংযোগ সেতু নির্মাণ হলে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে মহেশখালী সদরের সহজ যোগাযোগ স্থাপন হবে। ভোগান্তি কমবে ডিজিটাল আইল্যান্ডের সাড়ে ৩ লাখ দ্বীপবাসীর। কমবে ঘাট পারাপারের বিড়ম্বনা। আর উৎপাদিত কৃষিপণ্যের বাজারজাতকরণও সহজ হবে। বিকশিত হবে পর্যটনশিল্প। সরকারও পাবে বিপুল পরিমাণ রাজস্ব। এসব বিষয় বিবেচনায় নিয়ে সংযোগ সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন মহেশখালীর সচেতন মহল।

সচেতন মহলের মতে, বর্তমান সরকার যেখানে স্বপ্নের পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছেন, সেখানে আড়াই কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ তেমন কঠিন হবে না। মহেশখালীবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দ্বীপটির সঙ্গে কক্সবাজারের সংযোগ সেতু নির্মাণ নিয়ে মন্ত্রণালয়ের সমীক্ষার কাজ চলছে বলে জানিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সেন্টমার্টিনে প্রবেশে নতুন নিষেধাজ্ঞা

সেন্টমার্টিনে প্রবেশে নতুন নিষেধাজ্ঞা

দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। ৩৬২ দশমিক শূন্য ২ বর্গকিলোমিটার এলাকায় বাস করেন সাড়ে ৩ লাখের অধিক জনগণ। প্রায় ১০০ কিলোমিটার দূরুত্ব পাড়ি দিয়ে মহেশখালী-চকরিয়া হয়ে সড়ক পথে কক্সবাজার জেলা সদরে আসতে হয়। আর নৌপথে পাড়ি দিতে হয় ১৫ কিলোমিটার চ্যানেল। এতে চরম ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হয় দ্বীপবাসীকে। বিশেষ করে অসুস্থ রোগী, বৃদ্ধ নারী-পুরুষ, গর্ভবতী নারীদের যাতায়াতে দারুণ সমস্যা হয়। দুর্যোগকালীন সময়ে পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়ে। অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে অনেক সময় উত্পাদিত পণ্য বা মত্স্য সময়মতো বাজারজাত করা যায় না। ফলে অনেক পণ্য নষ্ট হয়ে যায় এবং ক্ষতির মুখে পড়েন কৃষক। নৌ-পারাপারে নৌকাডুবির ঘটনা ঘটছে অহরহ। হতাহত হচ্ছেন অনেকেই। অথচ কক্সবাজার সদর উপজেলার নাজিরারটেক কিংবা চৌফলদন্ডি হতে মাত্র আড়াই কিলোমিটার সেতু নির্মাণ করা হলে এ ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মনেপ্রাণে বিশ্বাস করেন মহেশখালীবাসী।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, মহেশখালীকে ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। ২০১৭ সালে জানুয়ারি মাসে মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে চারটি অর্থনৈতিক অঞ্চল, কয়লাভিত্তিক বিদ্যুত্ প্রকল্প, গভীর সমুদ্রবন্দরসহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। ভিভিআইপি ও ভিআইপিসহ প্রকল্প সংশ্লিষ্টদের যাতায়াত রয়েছে নিয়মিত। এছাড়া প্রাচীন আদিনাথ ও রাম মন্দিরে পূজারী ও পর্যটকদের যাতায়াতও চলমান। মহেশখালীর জনগণের দুর্ভোগ, বিড়ম্বনা আর প্রতিবন্ধকতা তুলে ধরে ‘কক্সবাজার-মহেশখালী সংযোগ সেতু’ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিবকে একটি চিঠি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। যেখানে কক্সবাজার পৌরসভার উত্তর নাজিরারটেক হতে মহেশখালী পর্যন্ত একটি সংযোগ সেতু নির্মাণ করা যেতে পারে—এমন প্রত্যাশার কথা বলা হয়েছে। ২০২০ সালের ৬ জানুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠিটি পাঠান তত্কালীন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এর সূত্র ধরে, সেতু মন্ত্রণালয় থেকে সেতু নির্মাণের সমীক্ষা করতে একটি প্রতিনিধিদল সরেজমিনে মহেশখালী পরিদর্শনও করেছেন।

স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, প্রধানমন্ত্রী কক্সবাজারকে নিজের পরিকল্পনা মতো সাজাচ্ছেন। ইতিমধ্যে মহেশখালীতে বাস্তবায়ন হচ্ছে ছোট-বড় অসংখ্য প্রকল্প। স্থানীয় জনগণ ছাড়াও মহেশখালীতে আসা-যাওয়া করে পেশাজীবী, পর্যটক এবং উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্টরা। এ অবস্থায় কক্সবাজার জেলা সদর থেকে মহেশখালী সদরের যোগাযোগ সহজ করতে সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে। যদিও মহেশখালীর উত্তর অংশে একটি সংযোগ সেতু রয়েছে কিন্তু সেখান দিয়ে সদরের দূরত্ব শত কিলোমিটারের বেশি। ফলে দুর্যোগকালীন সময়ে, জরুরি প্রয়োজনে কিংবা সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসায় এবং উৎপাদিত কৃষিপণ্য ও মত্স্য সরবরাহ করতে দুর্ভোগ পোহাতে হয়। পরিস্থিতি বিবেচনায় সেতু চেয়ে সেতু মন্ত্রণালয়ে আবেদন দেওয়া হয়েছে, মন্ত্রণালয়ের সচিব সরেজমিন পরিদর্শনও করেছেন। চলছে সমীক্ষাও। তবে সেতুটি কক্সবাজার শহরের নুনিয়াছড়া থেকে নাকি চৌফলদন্ডি এলাকা থেকে নির্মাণ করা হবে তা সমীক্ষার পর বলা যাবে।

এমপি আশেক উল্লাহ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহেশখালীতে ‘শিক্ষা হাব’ করার পরিকল্পনা নিয়েছেন। এখানে গড়ে তোলা হবে বেশ কিছু কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। তখন দেশের বিভিন্ন জেলা থেকে মহেশখালীতে আসবে শিক্ষার্থীরা। তাই কক্সবাজার জেলা সদরের নুনিয়াছড়া থেকে একটি টানেল বা সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

সর্বশেষ সংবাদ

দেবীদ্বারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হাসনাত, বললেন ‘নিরাপত্তার দায়িত্ব আমার’

দেবীদ্বারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হাসনাত, বললেন ‘নিরাপত্তার দায়িত্ব আমার’

প্রকৃতি বাঁচিয়ে স্থাপনা নির্মাণে স্থপতি প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকৃতি বাঁচিয়ে স্থাপনা নির্মাণে স্থপতি প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

এ সম্পর্কিত আরও পড়ুন

সেন্টমার্টিন রুটে যাত্রা শুরু তিন জাহাজের, নতুন মৌসুমে পর্যটকের ভিড়

সেন্টমার্টিন রুটে যাত্রা শুরু তিন জাহাজের, নতুন মৌসুমে পর্যটকের ভিড়

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহু আকাঙ্ক্ষিত সেন্টমার্টিন রুটে যাত্রা করেছে তিনটি যাত্রীবাহী জাহাজ। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া এবং কেয়ারি সিন্দাবাদ যাত্রা শুরু করে। চলতি মৌসুমে প্রথম পর্যায়ে মোট ১ হাজার ২০০ পর্যটক এই যাত্রায় অংশ নেন। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে

সেন্টমার্টিনে ভ্রমণে নতুন ১২ নির্দেশনা, কড়াকড়ি বাড়াল সরকার

সেন্টমার্টিনে ভ্রমণে নতুন ১২ নির্দেশনা, কড়াকড়ি বাড়াল সরকার

কক্সবাজারের টেকনাফ উপকূলে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কঠোর এই নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে ১২ দফা নির্দেশনা জারি করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান উদ্দিন প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। ‘বাংলাদেশ পরিবেশ

নভেম্বরে খুলছে সেন্টমার্টিন, থাকছে নতুন নিয়ম

নভেম্বরে খুলছে সেন্টমার্টিন, থাকছে নতুন নিয়ম

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আবারও খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে পর্যটন মৌসুম, যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এবার পরিবেশ রক্ষা ও দ্বীপের ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু কঠোর নিয়ম চালু করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব

পর্যটকদের রোমাঞ্চের কেন্দ্রবিন্দু হামহাম জলপ্রপাত

পর্যটকদের রোমাঞ্চের কেন্দ্রবিন্দু হামহাম জলপ্রপাত

মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি অরণ্যের গভীরে অবস্থান করছে দেশের অন্যতম দৃষ্টিনন্দন জলপ্রপাত ‘হামহাম’। প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণার স্বচ্ছ জল এবং দুঃসাহসিক পথের কারণে এটি এখন ভ্রমণপিপাসুদের দৃষ্টি আকর্ষণ করছে। জলপ্রপাতটি ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের কুরমা বনবিট এলাকার প্রায় ১০ কিলোমিটার গভীর পাহাড়ি অরণ্যে অবস্থিত। ২০১০ সালে হামহাম জলপ্রপাত উপজেলা প্রশাসনের নজরে আসলেও দুর্গম পাহাড়ি অবস্থান, যোগাযোগের অভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

মৌলভীবাজারের চা-বাগান শহর শ্রীমঙ্গলে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে প্রাচীন গিরিখাতসমূহ। এর মধ্যে অন্যতম হলো ‘লাসুবন গিরিখাত’, যা ৪নং সিন্দুরখান ইউনিয়নের নাহার চা-বাগানের খাসিয়া পুঞ্জির গভীর পাহাড়ি অরণ্যে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য ও দুঃসাহসিক অভিযানের কারণে এটি ভ্রমণপিপাসুদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় সূত্রে জানা যায়, লাসুবন গিরিখাতের দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার থেকে শুরু হয়ে ভারতের ত্রিপুরা সীমান্ত পর্যন্ত বিস্তৃত। স্থানীয়