
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২১:২

বিশ্ব ফুটবলের দুই ভিন্ন দর্শনের মুখোমুখি লড়াই দেখতে যাচ্ছে কোটি কোটি দর্শক। একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে শুধু একটি ট্রফির লড়াই নয়, এটি অভিজ্ঞতা বনাম তারুণ্য, বাস্তববাদী ফুটবল বনাম দখলভিত্তিক আক্রমণাত্মক ফুটবলেরও দ্বৈরথ।
