প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ১১:২৩

ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। শেষ ১১ মিনিটে তিনটি গোল করে ম্যাচ নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা।
