বুধবার, ১৫ জুলাই, ২০২৬৩১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

খেলাধুলা

ব্রাজিল বিদায়, আর্জেন্টিনার সামনে আজ বাঁচা-মরার কঠিন পরীক্ষা

sports desk
স্পোর্টস , ডেস্ক

প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১০:৫৭

শেয়ার করুনঃ
ব্রাজিল বিদায়, আর্জেন্টিনার সামনে আজ বাঁচা-মরার কঠিন পরীক্ষা

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই হারের পর বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল সমর্থকের মতো বাংলাদেশের সমর্থকদের মধ্যেও নেমে এসেছে হতাশার ছায়া। এখন ফুটবলপ্রেমীদের দৃষ্টি আর্জেন্টিনার দিকে। আজ শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। বিশ্বকাপে নিজেদের যাত্রা ধরে রাখতে পারবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক–নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের জয়ের নায়ক ছিলেন এরলিং হালান্ড। জোড়া গোল করে তিনি একাই ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দেন। ম্যাচ শেষে নরওয়ের ফুটবলার ও হাজারো সমর্থক ঐতিহ্যবাহী ‘ভাইকিং’ উদযাপনে মেতে ওঠেন। অন্যদিকে মাঠেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কোচ কার্লো আনচেলত্তিও মাঠে নেমে খেলোয়াড়দের সান্ত্বনা দেন। গ্যালারিতে উপস্থিত ব্রাজিল সমর্থকদের অনেককেই চোখের পানি ফেলতে দেখা যায়। শিশু থেকে প্রবীণ—সবার কাছেই ব্রাজিলের বিদায় ছিল অবিশ্বাস্য।

২০০২ সালে জার্মানিকে হারিয়ে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর ২০০৬ সালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে বেলজিয়াম, ২০২২ সালে ক্রোয়েশিয়া এবং এবার ২০২৬ সালে নরওয়ের কাছে হেরে বিদায় নিতে হলো দলটিকে। টানা ছয়টি বিশ্বকাপেই ইউরোপের দলের কাছে হেরে ছিটকে গেল ব্রাজিল। আরও হতাশার বিষয়, নরওয়ের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেও একটি জয় পায়নি তারা। গত পাঁচ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেললেও এবার শেষ ষোলোর গণ্ডিই পার হতে পারেনি ব্রাজিল। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের পর এই প্রথম শেষ ষোলোর আগেই তাদের বিদায় নিশ্চিত হলো।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

মেসির জাদুতে নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা

মেসির জাদুতে নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
২০০২ সালের শিরোপার পর একাধিকবার কোচ পরিবর্তন করেছে ব্রাজিল। বর্তমান কোচ কার্লো আনচেলত্তিসহ এক ডজন কোচ দায়িত্ব পালন করলেও কেউ দলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাতে পারেননি। আনচেলত্তি নিজেও স্বীকার করেছেন, ব্রাজিলের নতুন প্রজন্মের আরও মানসম্মত ফুটবলার দরকার।

এদিকে ব্রাজিলের বিদায়ের পর আজকের আলোচনার কেন্দ্রবিন্দু আর্জেন্টিনা। শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে ২-২ সমতায় থাকা ম্যাচে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয় পায় মেসির দল। সেই ম্যাচে মেসি ছাড়া অন্যদের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। আজ মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষায় নামছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনামিশরবিশ্বকাপ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

এমবাপে ইয়ামাল দ্বৈরথে বিশ্বকাপ সেমিফাইনাল দেখবে ফুটবল বিশ্ব

এমবাপে ইয়ামাল দ্বৈরথে বিশ্বকাপ সেমিফাইনাল দেখবে ফুটবল বিশ্ব

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান বদলায়নি: মুখপাত্র জয়সওয়াল

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান বদলায়নি: মুখপাত্র জয়সওয়াল

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

এ সম্পর্কিত আরও পড়ুন

এমবাপে ইয়ামাল দ্বৈরথে বিশ্বকাপ সেমিফাইনাল দেখবে ফুটবল বিশ্ব

এমবাপে ইয়ামাল দ্বৈরথে বিশ্বকাপ সেমিফাইনাল দেখবে ফুটবল বিশ্ব

বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। একদিকে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ও গত আসরের রানার্সআপ ফ্রান্স, অন্যদিকে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত ইউরোর সেমিফাইনালেও স্পেন ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল। স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল সম্প্রতি ১৯ বছরে পা দিয়েছেন। অন্যদিকে ফ্রান্সের

বিশ্বজুড়ে নজর আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথে, রেড অ্যালার্ট জারি

বিশ্বজুড়ে নজর আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথে, রেড অ্যালার্ট জারি

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে দীর্ঘ ২৪ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আগামী বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে বিশ্ব ফুটবলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দেশের দীর্ঘ রাজনৈতিক ও ফুটবল ইতিহাসের কারণে পুরো আটলান্টা শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় পুলিশ বিভাগ। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ

বাহাত্তর বছরের বিশ্বরেকর্ড ভাঙল দুর্দান্ত আর্জেন্টিনা

বাহাত্তর বছরের বিশ্বরেকর্ড ভাঙল দুর্দান্ত আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে উরুগুয়ের ৭২ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপে টানা ১২ ম্যাচে অন্তত দুটি বা তার বেশি গোল করার কীর্তি এখন আর্জেন্টিনার দখলে। আর্জেন্টিনার এই গোলধারার সূচনা হয়েছিল ২০২২ সালের ২৬ নভেম্বর কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের মাধ্যমে। এরপর পোল্যান্ডকে

বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চে আর্জেন্টিনার ইতিহাস ঈর্ষণীয়

বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চে আর্জেন্টিনার ইতিহাস ঈর্ষণীয়

বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চে আর্জেন্টিনার ইতিহাস ঈর্ষণীয়। প্রতিযোগিতার ইতিহাসে ছয়বার শেষ চারে উঠে প্রতিবারই ফাইনালে খেলার কৃতিত্ব দেখিয়েছে লাতিন আমেরিকার এই ফুটবল পরাশক্তি। চলমান বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে এবার সেমিফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। এখন তাদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। রোববার কানসাসে অনুষ্ঠিত শেষ কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। অন্যদিকে নরওয়েকে ২-১

অতিরিক্ত সময়ে জ্বলে উঠে সেমিফাইনালে উড়ে গেল আর্জেন্টিনা

অতিরিক্ত সময়ে জ্বলে উঠে সেমিফাইনালে উড়ে গেল আর্জেন্টিনা

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচের শেষ ভাগে হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজের দুই গোলে জয় নিশ্চিত হয় লিওনেল স্কালোনির দলের। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। এরই ধারাবাহিকতায় ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে ভেসে আসা