প্রকাশ: ২১ জুন ২০২৬, ২১:৩০

লিওনেল মেসি আবারও রেকর্ড বইয়ের নতুন অধ্যায় লিখতে প্রস্তুত। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার পর এবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচটি আগামীকাল সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে অনুষ্ঠিত হবে।
