প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৪:২২

ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আজ চট্টগ্রামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তাওহীদ হৃদয়ের।
