প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০

একজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে আন্তর্জাতিক ক্রিকেট অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তা আবারও প্রমাণ করেছে। জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএলের একটি সিদ্ধান্ত এখন শুধু ক্রিকেট অঙ্গনের বিষয় নয়; এটি কূটনীতি ও বৈশ্বিক বাণিজ্যিক স্বার্থের আলোচনাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
