প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৪২

ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে যখন দেশজুড়ে তীব্র বিতর্ক চলছে, ঠিক তখনই সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এই মন্তব্য ঘিরে ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
