তীব্র শীত ও চলমান শৈত্য প্রবাহের কারণে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩৭ টি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিন পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর স্বাক্ষরিত চিঠি প্রাপ্তির পরে বিকেল সাড়ে তিনটায় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান
পিরোজপুরের ভান্ডারিয়ায় চাঁদাবাজি বন্ধ ও মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। শপথ নেওয়ার পর তিনি নিজ এলাকায় ফিরে রবিবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা সমন্নয় সভায় যোগদান করে এ নির্দেশ দেন। মহিউদ্দিন মহারাজ বলেন, কে কোন দলের কে আত্মীয় স্বজন বুঝিনা মাদকের সাথে জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এসময় ওসিকে মাদকের ব্যাপরে জিরো টলারেন্স নীতি গ্রহন
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলাধীন কালিকাপুর বাসস্টেশনে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু কালাম (৪৫) নামে এক বাউল শিল্পীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২২ জানুয়ারী) বিকাল ৪ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাস্টান্ডে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, নিহত বাউল শিল্পী আবু কালাম প্রতিদিনের মত বাসস্ট্যান্ডে ঘুরা ঘুরি করতে দেখা যায়, হঠাৎ কিছু একটা শব্দ শুনে এলাকার
বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বানকাঠি গ্রামে রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে বানকাঠী গ্রামের সোহেল হাওলাদারের টিনশেড বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ সময় সোহেল হাওলাদার ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের পর স্থানীয় লোকজন তা নেভানো চেষ্টা করলেও মুহূর্তেই তা গোটা বসতঘরে ছড়িয়ে পড়ে। ঘর মালিক সোহেল জানান, আগুনে
মাদারীপুর-৩ আসনের নারী সমাজের প্রথম নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম এমপি'কে ডাসার উপজেলা প্রেসক্লাবের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল রবিবার বিকেলে ডাসার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ কালে এ ফুলেল শুভেচ্ছা জানান, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি সৈয়দ আশরাফুল আলম লাহিদ,সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক"প্রতিদিনের সংবাদ "পত্রিকার প্রতিনিধি মোঃ আতিকুর রহমান আজাদ,
পিরোজপুরে কাউখালী দক্ষিণ বাজারের হাটের দিনে যানজট নিরসনের লক্ষ্যে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির সোমবার (২২ জানুয়ারি) হাটের দিনে বিভিন্ন গাড়ির ড্রাইভার, ভাসমান দোকানদার ও স্থানীয় দোকানদারকে সচেতন করছেন। যাতে কাউখালীতে হাটের দিনে কোন যানজট সৃষ্টি না হয়। উল্লেখ্য কাউখালী উপজেলা সদরে সাপ্তাহিক শুক্র ও সোমবার হাটের দিনে দক্ষিণ বাজারে খুবই যানজটের সৃষ্টি হয়। এই দুই দিনে বিভিন্ন এলাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। চলতি মাসের শেষের দিকে নির্বাচন কমিশন নির্বাচনী তফশিল ঘোষনা করতে পারে গণমাধ্যমে এমন সংবাদ প্রচারের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন প্রত্যাশীরা ছুটে চলছেন গ্রামগঞ্জের হাট বাজারে। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়সহ জানান দিচ্ছেন নিজের প্রার্থীতার বিষয়েও। এবিষয়ে প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে সামাজিক যোগাযোগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারে পারিবারিক জমাজমির বিরোধকে কেন্দ্র করে ভাতিজাসহ পরিবারের সদস্যদের নামে ১০ লাখ টাকার চাঁদা দাবির মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে চাচা তোফাজ্জেল পাটোয়ারীর বিরুদ্ধে। গত ১০জানুয়ারি তোফাজ্জল পাটোয়ারী বাদী হয়ে চাচাতো ভাই ও ভাতিজাসহ ৮জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দিয়েছেন পটুয়াখালী ডিবি পুলিশের ওসি আজমল হোসেনকে। ভাতিজা ও
লাভের আশায় পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ঋণ নিয়ে আলুর আবাদ শুরু করেছিলেন নজমুল ইসলাম ।স্বপ্ন ছিল লাভের টাকায় ঋণ পরিশোধ করে সংসারে ফিরিয়ে আনবেন সফলতা৷ শুরুর দিকে আলু গাছের উর্বরতা দেখে খুশি ছিলেন তিনি৷ চলতি মাসের আট তারিখ ক্ষেতের পুষ্টি বাড়াতে "পিক' নামে একটি মাইক্রো পুষ্টি কীটনাশক ব্যবহার করেন তিনি। পরের দিন থেকে আলু খেতে পচন ও নষ্ট হওয়া শুরু
ঝালকাঠি সদর উপজেলার দেউড়ি এলাকায় সুগন্ধা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা এবং ৩ জনকে আটক করা হয়েছে। রবিবার (২১জানুয়ারী) বিকেলে মাটি কাটার সময় তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন ট্রলারের মালিক ঝালকাঠি কৃষ্ণকাটি এলাকার দলু পাটোয়ারীর ছেলে মাহবুব পাটোয়ারী, অন্য দুইজন হচ্ছে আমতলী গোপখালী ইউনিয়নের আজাহার আলীর ছেলে আব্বাস ও আমতলী চাড়াখালি ইউনিয়নের রাজ্জাকের ছেলে
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক সহ অন্যান্য সেবা দানকারীদের উপর নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স, জরুরী বিভাগ সহ অন্যান্য সরকারি স্থাপনা ভাঙচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক
খাদ্য শষ্যের ভান্ডার হিসেবে পরিচিত দেশের উত্তরের জনপদ দিনাজপুর জেলা। দিনাজপুরের সর্ব দক্ষিণে সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকা সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। পৌষের শেষে মাঘের হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। যেন সরিষার হলুদ হাসিতে
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই হারুন অর রশিদ এবং এসআই মোঃ মিঠু আহম্মেদ এর নেতৃত্বে একটি বিশেষ টিম দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০৩ এর ৯(১) ধারা অর্থাৎ ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আঃ বারেক মল্লিক (৬৭), পিতা-মৃত আঃ মজিদ মল্লিক, সাং জালিরচর, থানা-মেহেন্দিগঞ্জ, জেলা বরিশালকে ২২/০১/২০২৪খ্রি.
কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশনার (ইসি)।সোমবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি আনিছুর রহমান সাংবাদিকদের জানান, আগামী ৯ মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আনিছুর রহমান বলেন, এবারও ৫ ধাপে উপজেলা পরিষদের
মালপুরের মেলান্দহ স্টেশনে দুই স্কুলছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার দুরমুট রেলওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার উপপরিদর্শক এনামুল ইসলাম। তিনি জানান, রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তাদের। তবে ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে হেডফোন
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বরিশালের হিজলা উপজেলায় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য পংকজ নাথ। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় সরকারি হিজলা কলেজ মাঠে ২২ জানুয়ারি সোমবার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেই দল দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে সেই রাজনৈতিক দলই হবে প্রধান বিরোধীদল। আর স্বতন্ত্ররা স্বতন্ত্রই আছে। দল যদি বলেন তাহলে সেটা জাতীয় পার্টি।সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সব
রাজধানীর গুলশান ১-এ অবস্থিত গুলশান শপিং সেন্টার ৩০ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।সোমবার (২২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর গুলশান শপিং সেন্টার ৩০ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে ডিএনসিসি, রাজউকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে
একদিন বিরতি পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএলের দশম আসরের ঢাকা পর্বের ম্যাচ। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।সোমবারে (২২ জানুয়ারি) নিজেদের নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে দুর্দান্ত ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরে দুটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বন্দরনগরীর দলটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শুভাগত হোম (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, ইমরানুজ্জামান,
ওপার বাংলার দুই অভিনেতা-অভিনেত্রী মন্টু পাইলট খ্যাত সৌরভ দাস ও দর্শনা বণিক গেল বছরের শেষের দিকে বেশ আয়োজন করে গাঁটছড়া বেঁধেছেন। নতুন জীবনের এক মাস যেতে না যেতেই এলো সৌরভের জন্মদিন। এদিন স্বামীর ভিডিও ফাঁস করলেন দর্শনা। মূলত সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন দর্শনা। সেখানে গেঞ্জি আর শর্টস পরে নাচতে দেখা গেছে সৌরভকে। এ ছাড়া সৌরভের সঙ্গে
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয় রূপরেখা প্রয়োজন। খবর সিএনএনের। প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা এর মাধ্যমে কেবল সুবিধা পেতে পারি। তাই যেহেতু আমাদের স্থিতিশীলতা প্রয়োজন এবং তা আসতে পারে ফিলিস্তিন ইস্যুত সমাধানের মাধ্যমে। অক্টোবরে ইরান-সমর্থিত হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরাইলে আক্রমণের আগে ইসরাইল
তাবলিগ জামাতের বার্ষিক মহাসমাবেশ বিশ্ব ইজতেমায় এবার গাজীপুরের টঙ্গীর তুরাগতীরের পাশাপাশি নদীর পশ্চিমপাড় ও উত্তরার দিয়াবাড়িতে প্যান্ডেল হচ্ছে। টঙ্গীর মূল মঞ্চের পাশাপাশি দিয়াবাড়িতে আরেকটি মঞ্চ তৈরি করা হচ্ছে। তবে টঙ্গীতে অবস্থিত মূল মঞ্চ থেকে দিয়াবাড়ি মঞ্চে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বয়ান প্রচারিত হবে। কিন্তু ইজতেমা ময়দানের পাঁচ ওয়াক্ত নামাজ হবে পৃথকভাবে। অতিরিক্ত মুসল্লির ভিড় সামলাতে ও দুর্ভোগ কমাতে এই আয়োজন বলে জানিয়েছে
মাদারীপুরের ডাসার থানা পুলিশের অভিযানে গাঁজা ও গাঁজা বিক্রির টাকা সহ স্বামী স্ত্রী আটক। আজ সোমবার সকালে জব্দকৃত মালামাল সহ আদালতে প্রেরন করা হয়েছে। গতকাল দুপুরের একটু পড়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর গ্রামের অশোক মল্লিক(৪০) এবং তার স্ত্রী শান্তি মল্লিক(৩৫) নামক দুজনকে ডাসার থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে এসআই
অবরুদ্ধ গাজা উপত্যকায় লাশের সারি যেন থামছেই না। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১৭৮ জন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। সেখানে লড়াই থামার কোনো