নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় বুকে তীব্র ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, গত দু-তিন দিন যাবত বুকের ব্যথায় ভুগছিলেন শামীম ওসমান। ব্যথা তীব্র হওয়ায় আজ বেলা ১১টায় তিনি হাসপাতালে ভর্তি হন। বিশেষজ্ঞ চিকিৎসকের তদারকিতে দুপুর আড়াইটায় শামীম ওসমানের এনজিওগ্রাম সম্পন্ন
ডেঙ্গু রোগীদের যথাযথ ও সময়মতো চিকিৎসাসেবা দিতে দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (১৯ মার্চ) ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় বিষয়াদি নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্দেশ দেওয়া হচ্ছে যেন হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়। রোগীরা যখন ডেঙ্গু আক্রান্ত হন বা
সন্তান জন্মের সময় ব্যথা উপশমের জন্য ব্যবহার করা হয় ‘জি-প্যাথিডিন’ ইনজেকশন। সংবেদনশীল এ ওষুধ অপারেশন সময় চিকিৎসকরা সতর্কতার সঙ্গে ব্যবহার করেন। অথচ এমন গুরুত্বপূর্ণ ইনজেকশনই দীর্ঘ ৭-৮ বছর ধরে নকল করে বাজারজাত করে আসছিল একটি চক্র। প্রচলিত ‘জি-ডায়াজিপাম’ ঘুমের ইনজেকশনকে ঘরোয়াভাবে রূপান্তর করে চেতনানাশক ‘জি-প্যাথিডিন’ ইনজেকশন হিসেবে চালানো হত। এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, 'তিনি বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন এবং চেয়ারম্যানদেরকে নির্দেশ দিয়েছেন আজকের মধ্যে প্রতিটি বিভাগে যৌন নিপীড়ন অভিযোগ বাক্স বসানোর।' তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে যা যা করা সম্ভব আমি সব করছি। বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন সেল কার্যকর করা হবে। আমি নিজ দায়িত্বে তা করব।' মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার শোকসভা শেষে
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক চলছে। আজ থেকে শুরু হলো মাগফিরাতের দশক। মাসব্যাপী সিয়াম সাধনার দ্বিতীয় ১০ দিনকে বলা হয় মাগফিরাতের দশক। অর্থাৎ ১১ থেকে ২০ রোজা পর্যন্ত মাগফিরাত, যার অর্থ ক্ষমা। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘রমজানের প্রথম ১০ দিন রহমতের,দ্বিতীয় ১০ দিন মাগফিরাত লাভের এবং তৃতীয় ১০ দিন জাহান্নাম থেকে মুক্তিলাভের।’ (মিশকাত) এ মাসে যখন একজন রোজাদার সারা
পবিত্র মাহে রমজানের সওগাতঃ রমজান হচ্ছে সওয়াব অর্জনের মাস। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার মাস, দান সদকাহ্ এর মাধ্যমে প্রভুর সন্তুষ্ঠি অর্জনের মাস। মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন- আমি জ্বীন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। নবী করিম (স:) বলেছেন- রোজা রেখে যথাসম্ভব বেশী পরিমানে নেক কাজ করা উচিত এবং প্রত্যেকটি ভাল কাজেই অংশগ্রহন করা উচিত। বিশেষ করে
সারাদেশে ৩৪ লাখেরও বেশি পথশিশু বাবা-মায়ের যত্ন ছাড়াই জীবনযাপন করছে বলে এক গবেষণায় উঠে এসেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ ফেইজ-২’ প্রকল্পের অধীনে গবেষণাটি পরিচালিত হয়। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন ও সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি। সোমবার (১৮ মার্চ) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে এক অনুষ্ঠানে গবেষণাপত্রের তথ্য তুলে ধরা হয়। গবেষণাপত্রে
২০২৩ সালে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত-দক্ষিণ এশিয়ার এই তিন দেশে বায়ুদূষণের হার সবচেয়ে বেশি। মঙ্গলবার (১৯ মার্চ) প্রকাশিত তথ্যে দেখা গেছে, এই তিন দেশের বাতাসে যে পরিমাণ দূষিত কণা রয়েছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি। খবর রয়টার্সের। বায়ুদূষণের ওপর ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট-২০২৩ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে আইকিউএয়ার। প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণে বিশ্বের শীর্ষ
আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। আজ সোমবার সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’–এর মতো জনপ্রিয় গানের এই শিল্পী। শব্দ প্রকৌশলী ঈশা খান দূরে সোমবার রাতে প্রথম আলোকে জানান, সন্ধ্যায় হঠাৎ অসুস্থ
সিলেটের জৈন্তাপুরে পিকআপভ্যান ও লেগুনার মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত পল্লিবিদ্যুতের সামনে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে গরু বহনকারী পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। পরে বিকাল ৪টায়
বাংলাদেশের পতাকাবাহী এমভি আব্দুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক বাহিনী। গত সপ্তাহে জাহাজটি ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা। পুন্টল্যান্ড অঞ্চলের পুলিশ বাহিনী এ কথা জানিয়েছে। খবর রয়টার্স। ভারতীয় কমান্ডোরা সোমালি জলদস্যুদের হাতে থাকা আরেকটি পণ্যবাহী জাহাজ এমভি রুয়েন উদ্ধার করার দুই দিন পর এই ঘোষণা দিয়েছে পুন্টল্যান্ড অঞ্চলের পুলিশ। সোমালি জলদস্যুরা গত নভেম্বর থেকে ২০টির বেশি জাহাজে হামলা করেছ।
বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা: দিপু মনি এমপির রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় আগমন উপলক্ষে তাহেরপুর পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মার্চ (সোমবার) বিকাল ৪ ঘটিকায় তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনছুর এর সভাপতিত্বে ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর
দেশের অধিকাংশ জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ
হঠাৎ একের পর পর মিলছে চোরাই ফোন।গত ৭ দিনের ব্যবধানে প্রায় ২৫ চোরাই ফোন উদ্ধার করে তাক লাগিয়ে দিয়েছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। বিস্মিত ফোনের মালিকরাও। ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন তারা। কয়েক দফা হাতবদল হয়ে এসব ফোন চলে গিয়েছিলো দেশের বিভিন্ন স্থানে। বেশ কয়েক দিন আগে, চুরি ছিনতাই হওয়া এবং হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফোন সোমবার (১৮ মার্চ) পুলিশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বােধন করা হয়েছে। সােমবার সকাল ১০ টার দিকে আশা সংস্থার জেলার গাংনী উপজেলার কাজীপুর শাখা কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বােধন করা হয়। আশা সংস্থার কাজীপুর শাখা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা সংস্থার কাজীপুর শাখার ব্যবস্থাপক ইমরান হােসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে
নওগাঁ কারাগারে সামিরুল সরদার (২২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) ভোরে তার মৃত্যু হয়। সামিরুল সরদার নাটোর জেলার সিংড়া উপজেলার তেমুখ সাপুরাপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। জেল সুপার মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারীতে সান্তাহার রেলওয়ে থানার করা মাদক মামলায় কারাগারে আসে সামিরুল সরদার। এরপর আজ ভোরে হঠাৎ অসুস্থতা বোধ করলে নওগাঁ ২৫০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সোমবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে দিনব্যাপী কর্মবিরতি পালন করছেন উপজেলার দলিল লেখকরা। এর ফলে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছর, অন্যদিকে জমি নিবন্ধন করতে আসা দাতা-গ্রহীতারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। দলিল লেখকদের অভিযোগ, শ্রীমঙ্গলে সম্প্রতি আসা উপজেলা সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর প্রতি দলিলের মূল্যের
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে লঙ্কানদের বিপক্ষে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা। সোমবার (১৮ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে চার উইকেট এবং ৫৮ বল হাতে থাকতে জয় তুলে নিয়েছে
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাসুম বিল্লাহ (৫০) নামে এক মাদরাসার সহ-সুপারসহ দু'জন নিহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) সকালে পিরোজপুর-ইন্দুরকানী সড়কের মল্লিকবাড়ী নামক স্থানে বিপরীতমুখী দুটি মটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ মাটিভাঙ্গা মোন্তাজিয়া দাখিল মাদরাসার সহ-সুপার এবং ঝালকাঠী উপজেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। অপরজন ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক শেখের ছেলে হাসিব শেখ
মোকামগুলোতে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলিতে ৫০ টাকা কেজিতে নামলো পেঁয়াজের দাম। ভারত থেকে আমদানি শুরু হলে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা লোকসান গুনতে হচ্ছে বলে দাবি করছেন পাইকারী ও খুচরা বিক্রেতারা। আজ সোমবার (১৮ মার্চ) হিলি বন্দরের পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, তিন দিন আগেও যে
পবিত্র মাহে রমজানের সওগাতঃ রমজান হচ্ছে ধৈর্যের মাস। হযরত নবী (স:) বলেন- রোজায় অর্ধেক ধৈর্য পরীক্ষা হয়ে যায় এবং ধৈর্য অর্ধেক ঈমান আনায়ন করে। রোজা ঈমানের এক চতুর্থাংশ। মহানবী (স:) আরও বলেন ৫টি জিনিসে রোজা নষ্ট হয়। মিথ্যাচার, কুটনামী, বানিয়ে বলা, সুদ খাওয়া, লোভ লালসা এবং লালসাপূর্ণ দৃষ্টি। রোজা রেখে জিহ্বাকে বাচালতা, মিথ্যাকথা বলা, কুটনামী, বানিয়ে বলা, মুনাফিকী, অশ্লিলতা, গালাগালি,
সাভারে দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিকের ছেলেসহ ২জনকে কুপিয়ে জখমের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৮ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। এর আগে রবিবার (১৭ মার্চ) রাতে সাভার পৌর এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো- মোহাম্মদ লতিফ (২০), সিরাজুল ইসলাম (১৯) ও
সরকারি চাকরি, যাকে আমরা ‘সোনার হরিণ’ বলে থাকি। জনসংখ্যা বৃদ্ধির কারণে শিক্ষিত তরুণ- সমাজের বিপরীতে চাকরিক্ষেত্রে প্রবেশের হার তুলনামূলক অনেক কম হওয়ায় সরকারি চাকরি পাওয়া সত্যিই কঠিন। তাই বলে কি কেউ সরকারি চাকরি পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে। তবে তারা মেধায় পাচ্ছে নাকি ভিন্ন কোনো উপায়ে? সবারই মনের ভেতর নানান প্রশ্ন। ঘুষ ছাড়া নাকি সরকারি চাকরিই মেলে না। এজন্য থাকতে হয় মামা-খালুসহ
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গত ৭ জানুয়ারি নির্বাচনের নামে যা অনুষ্ঠিত হয়েছে তা একেবারেই প্রহসনমূলক। এটা জনগণের সঙ্গে প্রতারণা। জনগণকে ভোটাধিকারের সুযোগ না দিয়ে ক্ষমতা নবায়নের নীলনকশা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা। সুতরাং জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সংসদ গঠনের লক্ষ্যে ডামি সংসদ বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচন দিতে হবে। আজ ১৭ মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক