সার্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ে অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগের দিনের মতো মঙ্গলবার (০২ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় বরিশাল বিশ্ববিদ্যালয়
কলেজ কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ও শিক্ষক লোকমান হোসেনের প্রতারণায় চলতি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল শমশের ফকির ডিগ্রি কলেজের ২২ শিক্ষার্থী। এ নিয়ে পরীক্ষার আগের দিন থেকে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে আসছে শিক্ষার্থী ও তাদের স্বজনরা। দোষীদের শাস্তি ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে নানা কর্মসূচি পালন করে আসছে তারা। অনুসন্ধানে জানা গেছে, ফরম পূরণ ও এইচএসসি পরীক্ষা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তছিরন বেগম (৪৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তছিরন বেগম দক্ষিণ বাঁশজানী এলাকার চাঁন মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে চাঁন মিয়া ও তার ছেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। বৃষ্টির কারণে কাজ না পেয়ে তারা বাড়ি ফিরে এসে তছিরনকে রান্না
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামে মোস্তফিজুর রহমান সবুজ নামে এক ঠিকাদার এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এর আগে গত ১৪ জুন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়া ও তার লোকজন ওই এলাকায় মোস্তফিজুর রহমান সবুজের ভোগ দখলকৃত ৪৭ শতক জমি দখলের চেষ্টায়
ভোক্তা পর্যায়ে কিছুটা বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম মাত্র ৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যার জুন মাসে দাম ছিল এক হাজার ৩৬৩ টাকা। আজ মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দর কার্যকর হবে। আজ মঙ্গলবার বিকেলে এক
চলতি বছরের আগস্ট মাসে দেশে বন্যার আশঙ্কা রয়েছে জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, এবার বন্যার আশঙ্কা আছে। বৃষ্টির প্রভাব পড়বে। সবাইকে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে হবে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। তিনি বলেন, বিশেষ করে দেশের মানুষকে
ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। আরো অনেককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, রতিভানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল মঙ্গলবার। অনুষ্ঠান শেষ হতেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানে বিপুল জমায়েত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। আর তাতেই
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা পৌরসভার আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা চারতলা ভবনে অভিযান চলাকালে তৃতীয় তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় তিনটি বোমা উদ্ধার করেছে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। অভিযান পরিচালনাকালে মঙ্গলবার (২ জুলাই) দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার দিকে কয়েকটি বোমা উদ্ধার করা হয়। ওই সময় একটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। বাড়িটির ভেতর থেকে বোমা
অরুয়াইল বাজারে তিতাস নদী দখল করেছে আজ না কয়েক বছর ধরে। আমরা শুনেছি কিছু দিন পর পর সরকারি ভাবে নদী উদ্ধার করতে প্রশাসনের লোক মাপে তারপর দাগ(×) চিহ্ন দিয়ে যায়। সাংবাদিকরা দল বাইন্ধা আইয়া লেখালেখি করে। আবার আমার নাতির একটা ফেসবুক আছে এটা দেহি নদী উদ্ধারের কথা। কিন্তু নদী উদ্ধার হতে আর দেখলাম না অরুয়াইলে। আমি আপনাদের ব্যাকটেক দেখে বুঝি
আবারো দৌড়ে পালালেন সুপারসহ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারফলসি মাদ্রাসার ৮ শিক্ষক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদ্রাসায় শিক্ষক নিয়ে নিয়ে দুর্নীতির অনুসন্ধানে যান ঝিনাইদহ সিআইডি’র একটি তদন্ত দল। সিআইডি’র তদন্ত দল দেখামাত্রই মাদ্রাসা সুপার ইয়ারুল হক দৌড় দিয়ে পালিয়ে যান। এরপরপরই একে একে পালান আরো ৭ শিক্ষক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঝিনাইদহ সিআইডির তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান খবর নিশ্চিত করে
উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বর্ষণে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ঝিনাই নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ১৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে অন্যান্য নদ-নদীর পানিও। মঙ্গলবার (০২ জুলাই) টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: সাজ্জাদ হোসেন
বরিশালে প্রতারণার মাধ্যমে বিদেশে মানব পাচার এবং অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নগরীর কাউনিয়া বাশেঁরহাটখোলা এলাকার বাসিন্দা শহিদুর এর ভাইয়ের ছেলে মুশফিকুর রহমান খান বাদী এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ১০৮/২০২৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই শিহাব জানিয়েছেন প্রাথমিক তদন্তে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মামলা সূত্রে জানা যায়,
সুনামগঞ্জের দোয়ারাবাজারের আজমপুর এলাকায় সুরমা নদী পার হতে গিয়ে তীব্র স্রোতে নৌকাডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তিন জনই আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে ডিঙ্গি নৌকা করে সুরমা নদী পার হওয়ার সময় স্রোতের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাঝি সাঁতরে পারে চলে আসতে পারলেও দুই মহিলা ও এক শিশু ডুবে যায়।বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার
সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবারের (২ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। একই
দীর্ঘদিন পর্যালোচনার পর অবশেষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন শিক্ষাক্রমে শুধুমাত্র নম্বরের ভিত্তিতে জিপিএর মাধ্যমে ফল প্রকাশের ধারা থেকে বেরিয়ে আসছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। এর পরিবর্তে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে লেটার গ্রেডে। সাতটি স্কেলে আলাদা ইংরেজি বর্ণে প্রকাশ করা হবে এসএসসির ফলাফল। নতুন নিয়ম অনুযায়ী, এসএসসির মূল্যায়নে লিখিত অংশের ওয়েটেজ হবে ৬৫ শতাংশ
কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে গেছে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে গেছে বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক। ফলে সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন ৭ শতাধিক পর্যটক। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক কটেজের মালিক যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা। তিনি জানান, মঙ্গলবার (২ জুলাই) সকালে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক। ফলে সাজেকে ছোটবড়
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরপা এলাকায় অবস্থিত ওই বাড়িটি ঘেরাও করে এটিইউ’র একটি অভিযানিক দল। গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল। তিনি জানান, এটিইউর এটি একটি দল নারায়ণগঞ্জের
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় অবৈধ বালুবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে এক মহিলার মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পথে সাদিয়া নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায় মূমুর্ষ অবস্থায় শিশু সাদিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।আহত শিশু পাত্রীকুল এলাকার দুধু মিয়ার মেয়ে। নিহত
আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল ‘চরম বিপজ্জনক’ ঝড়ে পরিণত হয়ে দক্ষিণ-পূর্ব ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে যাচ্ছে। অধিক শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি-৩ থেকে ক্যাটাগরি-৪ ঝড়ে পরিণত হওয়া এই ঝড় ঘিরে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে অত্যন্ত বিপজ্জনক এই ঝড়ের অগ্রভাগের আঘাত শুরু হতে পারে বলে ওই অঞ্চলের দেশগুলোতে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি জরুরি অবস্থাও
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে পায়ের আঘাত পেয়ে হাসপাতালে নিয়ে যাওয়া এক শিশুর ভুল অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক পায়ের বদলে গোপনাঙ্গে অস্ত্রোপচার করেছেন বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। মহারাষ্ট্রের শাহাপুর এলাকার স্থানীয় এক হাসপাতালে এই ভুল অস্ত্রোপচারের অভিযোগ পাওয়া গেছে বলে শনিবার দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিবারে শাহাপুর থানায় ওই হাসপাতালের বিরুদ্ধে ভুল
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইকে খালাস দিয়েছেন আদালত। অন্যদিকে নবীন মন্ডল ও পারভেজ নামে দুই আসামির ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুজন আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসা দেখাশোনা করতেন। ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। সোমবার (১ জুলাই) ঢাকার দ্বিতীয়
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদপ্রকাশ হওয়ার পর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি পাঠানো হয় গণমাধ্যমে। সেই প্রতিবাদলিপির বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রতিবাদের পাশাপাশি আমরা অনুরোধ জানিয়েছি। আপনাদের কোনও অর্ডার করিনি। অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও সভাপতি। সোমবার (১ জুলাই) সকালে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিজানে
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মত বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। এর পূর্বে ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে মিরাজুল ইসলাম প্রথম বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। রোববার বিকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: শওকত আলী আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। একই সাথে উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মশিউর রহমান
দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে লালগালিচায় পুষ্পবৃষ্টি ছিটিয়ে ফুলেল গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে