বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এসময় তিনি চরমোনাই ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। এর আগে গতকাল (২৫ এপ্রিল) বৃহস্পতিবার চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠিতে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে পথসভা করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির
দেশে টানা ২৬ দিনের রেকর্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে ১৯ দিনের দীর্ঘ তাপপ্রবাহ ছিল গত বছরের এপ্রিল মাসে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটিই দেশের সবচেয়ে দীর্ঘ তাপপ্রবাহ। এপ্রিলের বাকি দিনগুলোতে এ দাবদাহ অব্যাহত থাকতে পারে। এপ্রিল মাসের টানা তাপপ্রবাহের এ ব্যাপ্তিকালকে ‘অস্বাভাবিক’ বলছেন তারা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন এটিই দেশের সবচেয়ে দীর্ঘ তাপপ্রবাহ। মো. আজিজুর রহমান জানান,
নাম মাইদুল ইসলাম। নেশা ও পেশা স্বামী পরিত্যক্ত, অসহায় সুন্দরী নারীদের বিয়ে করে তাদের টাকাপয়সা, ধনসম্পদ বাগিয়ে নিয়ে কিছুদিন পর তালাক দেওয়া। মাত্র ৪৩ বছর বয়সে এ পর্যন্ত ১১ জন নারীকে বিয়ে করে তাদের কাছ থেকে কৌশলে টাকাপয়সা হাতিয়ে নিয়ে তালাক দিয়েছেন। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা গ্রামের মো. ছলিম উদ্দিন মন্ডলের ছেলে। জানা গেছে এসব নারীর কাছ থেকে
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ‘শহীদ জিয়াস্মৃতি পৌর পার্কের’ ভেতরে অবৈধভাবে গড়ে তোলা চটপটি বাজার উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে গড়ে তোলা অবৈধ ষ্ট্যাশনারী, পান- সিগারেটের দোকানসহ বিভিন্ন দোকান, এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও সিএনজি ষ্ট্যাড উচ্ছেদ করা হয়নি। বৃহস্পতিবার (২৫এপ্রিল) বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার
নোয়াখালী হাতিয়ার ভাসানচর সংলগ্ন পূর্ব পাশে বঙ্গোপসাগরে এমভি মৌমনি নামে একটি কার্গো জাহাজডুবির ঘটনায় ১১ নাবিককে উদ্ধার করেছেন মাছ ধরার ট্রলারের মাঝি-মাল্লারা। তবে এখনো ১ নাবিক নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাদের উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে হাতিয়ার ইসলাম চরের কাছে জাহাজডুবির এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা কালা মিয়া জানায়, এমভি মৌমনি নামের একটি জাহাজ চট্টগ্রাম
পাকিস্তানের সংসদ ভবন থেকে ২০ জোড়া জুতা চুরির ঘটনা ঘটেছে। এতে খালি পায়ে বাড়ি ফিরতে হয়েছে এমপিদের।সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদন থেকে জানা গেছে, গত শুক্রবার (১৯ এপ্রিল) পাকিস্তানের সংসদ চত্বরে থাকা একটি মসজিদে এই জুতা চুরির ঘটনা ঘটেছে। ওই দিন জুমার নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন সংসদ সদস্য, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা। নামাজ শেষে
মোবাইল ইন্টারনেট গতির সূচকে আরও ৬ ধাপ পিছিয়ে ১১২তম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ। স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের সবশেষ মার্চ মাসের সূচকে এমনটি উঠে এসেছে। এর আগে ফেব্রুয়ারিতে তালিকায় বাংলাদেশ ছিল ১০৬তম। এই সূচকে মূলত একটি দেশে ইন্টারনেট সেবার মান কেমন, তাই ফুটে ওঠে। এতে দেখা গেছে, মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। ফেব্রুয়ারির তুলনায় জানুয়ারিতে ১ ধাপ পিছিয়ে বাংলাদেশের
ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি মেলায় ভারতীয় দুই কোম্পানির পণ্য হংকং এবং সিঙ্গাপুর নিষিদ্ধ করার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানি করা ভারতের ৫২৭ পণ্যে ইথিলিন অক্সাইড রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে। বুধবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ দেশটির প্রথম সারির প্রায় সব গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে
অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে, বাংলাদেশের দিকে তাকালে এখন লজ্জিত হই বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।বুধবার (২৪ এপ্রিল) পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। খবর হিন্দুস্থান টাইমসের। শেহবাজ শরীফ বলেন, ১৯৭১ সালের আগে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ। আমি খুবই তরুণ ছিলাম। আমাদের বলা হতো বাংলাদেশ আমাদের ওপর একটি বোঝা। আজ সবাই জানেন অর্থনৈতিক
নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ বিভিন্ন দপ্তর ও স্কুল পরিদর্শন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) তরফদার আক্তার জামীল। বৃহস্পতিবার পরিদর্শণকালে তিনি আত্রাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ বৃক্ষ রোপন করেন। বৃক্ষরোপন শেষে শিক্ষক ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদ্যালয়ে আপনারা বেশি বেশি করে দেশীয় প্রজাতির বরই, জাম, আমরা, জলপাই, কামরাঙ্গার গাছ লাগাবেন। কেনোনা ওইসব গাছে ফল ধরলে ছাত্র-ছাত্রীরা
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীদের চলা অবরোধ ও বিক্ষোভের চার দিনের মাথায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, বিকেল ৫টার মধ্যে ছাত্রদের আর শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে
নোয়াখালীতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির কামনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে জেলার ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে বিশেষ মোনাজাতে বৃষ্টি চেয়ে দোয়া করেছেন তারা। এ সময় দুটি উপজেলায় নামাজে অংশ নেন ৫শতাধিক মুসল্লি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলার কোম্পানীগঞ্জের বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসা ও চাটখিল কামিল মাদরাসা মাঠে এবং বেগমগঞ্জের চৌমুহনী সেনের পোল পৌরসভা গেইট ঈদগাহে এ নামাজ
চলতি মাসে তিন দফা বাড়ানোর পর তিন বার কমলো স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৬৩০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন বিকেল ৩টা ৫০ মিনিট থেকে নতুন দাম
অসহনীয় তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির প্রত্যাশায় ঠাকুরগাঁও ইসতিসকার নামাজ আদায় করলেন, মুসল্লিরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে, পৌরশহরের মাদরাসা পাড়া ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়৷ এতে ইমামতি ও খুতবা প্রদান করেন সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম ত্ব-হা। এরপরই, বৃষ্টির আশায় হয় বিশেষ মোনাজাত। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসাথে, বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল স্পর্শ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া'র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা (রিপা)। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির ‘ইয়েলো-বেলিড সি স্নেক’।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন। এর আগে, গতকাল বুধবার ২৪ এপ্রিল বিকেলে উপজেলার কমলার দিঘি সমুদ্র সৈকতে সাপটি দেখা যায়। উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন জানান, গতকাল বুধবার বিকেরে দিকে তানিম নামে এক যুবক ঘুরতে যান উপজেলার চর ঈশ্বর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাদ রেখে দলীয় সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি। বুধবার রাতে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসিতে নাজনীন মুন্নীর উপস্থাপনায় টকশো রাজকাহনে এমনটাই জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তারেক রহমান বাইরে আছেন, মামলায় তার শাস্তি হয়েছে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থাও খারাপ। এই দু'জনকে বাদ রেখে কিভাবে দ্রুত দলীয় সিদ্ধান্ত
এখন থেকে সপ্তাহের ছয়দিন খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। সেই হিসেবে শনিবারও খোলা থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। অন্যান্য কর্মদিবসের মতোই পুরোদমে ক্লাসও চলবে এ দিনে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাপপ্রবাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে,
বরিশালে মাদক মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলায় অভিযুক্ত ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) এ রায় দেন বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক সালমা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী মো. সোহেল রানা। খালাস পাওয়া আসামি হলেন- বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের মৃত তালেব আলী খানের ছেলে সাইদুর রহমান নান্নু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কয়েকটি ইউনিয়নে বৃষ্টির জন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল এই নামাজ আদায় করা হয়। ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার এলাকায় আলহাজ্ব আব্দুল গফুর হাফেজিয়া মাদ্রাসা, বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট হাইস্কুল, পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়, শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদ্রাসা ও বলদিয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই নামাজ আদায় করা হয়েছে। বিশেষ নামাজে অংশগ্রহন
পিরোজপুরের কাউখালীতে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী হাফিজিয়া নুরানী মাদ্রাসার মাঠে বৃষ্টির আশায় বিশেষ নামাজ ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারাদেশে প্রচন্ড তাপদাহ থেকে পরিত্রান পেতে খোলা আকাশের নিচে মুসল্লিরা এই বিশেষ সালাত আদায় করেছেন। এসময় শত শত ধর্মপ্রাণ মুসলমানরা এই নামাজে অংশ নেয়। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠ
সুখে ভরবে আগামীর দিন, পেনশন হবে সর্বজনীন’ স্লোগানে দিনাজপুরের হাকিমপুর হিলিতে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল এগারোটায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ইসলািক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে উপজেলা অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক
সারা দেশে বইছে তীব্র দাবদাহ, অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থায় বরিশালে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজে নগরীর বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় নগরীর আসমত আলী খান (এ.কে) স্কুল মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ ইমামতি করেন বরিশাল নগরীর জামে কসাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন মঈনী। নামাজে অংশগ্রহণকারীরা
নোয়াখালী হাতিয়ার পূর্ব পাশে বঙ্গোপসাগরে এমভি মৌমনি নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে হাতিয়ার ইসলাম চরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জাহাজের ১২ নাবিক সবাই নদীতে ভাসছে বলে জানা যায়। দুর্ঘটনার পরপরই নাবিকরা জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চায়। পরে ৯৯৯-থেকে হাতিয়া নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে সহযোগিতার জন্য বলা হয়। এদিকে দুপুর