ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজন করা তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটিই হতে যাচ্ছে অধ্যাপক ইউনূসের প্রথম বৈশ্বিক কোনো অনুষ্ঠান।শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেবেন তিনি। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনটি রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান পর্যায়ে হবে,
শনিবার১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ৯টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক থেকে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৩৫০ জনের একটি দল। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা ৩ মাস ২৭ দিন পর দানবাক্স
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চলাকালে ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ শীর্ষক গানের সঙ্গে প্রতিবাদের মিছিলে যোগ দেন তরুণ জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। এ কারণে গত জুলাইয়ে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাসরিফকে। তার ব্যান্ডের ড্রামার শান্তকে বেধড়ক পেটানো হয়েছিল রড দিয়ে। তারই বিশদ বর্ণনা দিয়েছেন এই শিল্পী। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে তিনি ফেসবুকে ‘কিছু নির্মম ইতিহাস টাইমলাইনে থাকুক’ শিরোনাম দিয়ে বিষয়টি তুলে
দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (১৬ আগস্ট) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা
কুয়াকাটায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মতবিনিময়য়ের মধ্যদিয়ে কাজে ফিরেছে ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার বিকেলে হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনালের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন। পর্যটন নগরী কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের কর্মে ফেরা এবং সার্বিক নিরাপত্তা ও সেবা প্রদানে সকলে মিলে মিশে কুয়াকাটা গড়তে কাজ করার ওপর গুরুত্বারোপ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৬আগস্ট) বিকালে উপজেলার ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. শফিউল আলম চৌধুরীর সঞ্চালনায় শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতি ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দিনাজপুরের হিলিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগষ্ট) বিকেল সাড়ে 5 টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলা হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার সু স্থতা ও ছাত্র-জনতা
কুমিল্লার দেবীদ্বারে সালিসি বৈঠকে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে মোঃ সিদ্দিকুর রহমান(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রয়েছে। এ সংবাদে বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা এবং বিএনপি কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব এএফএম তারেক মূন্সী নিহতের বাড়ি ও ভাংচুর
পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মিলাদ এর আয়োজন করেছে জেলা বিএনপি। শুক্রবার (১৬ আগষ্ট) সাড়ে ৫টায় আছরবাদ লঞ্চঘাট সংলগ্ন মদিনা মসজিদে এই মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় দোয়া তেলোয়াত পাঠ করেন, পটুয়াখালী বড় জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ। এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ
অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। ইতোমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেওয়াসহ পুরোনোদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাতে উপদেষ্টাদের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়। নতুন চার উপদেষ্টার কে কোন দায়িত্ব পেলেন? অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয় ও কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত আসছে ...
পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোঃ জাফর খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল মমতা ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার রাত ৯
দূর্নীতির অভিযোগে সম্প্রতি বদলী হওয়া দুদক মামলার আসামি ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ৪র্থ শ্রেণীর সাবেক অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শহিদুল ইসলাম পুনরায় ঠাকুরগাঁওয়ে ফিরতে দপ্তরে দপ্তরে জোর তদবির চালাচ্ছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে। দূর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলাও চলমান রয়েছে। আর তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের দেখে নেয়ার হুমকিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। হুমকি ও
লঘুচাপের প্রভাবে উত্তাল থাকা বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১৫ মাঝিমাল্লা নিয়ে জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে উদ্ধার হয়েছে। কিন্তু ট্রলারটি উদ্ধার করা যায়নি। এসব তথ্য নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের বাসিন্দা
সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে বিপুল পরিমান দেশী-বিদেশী মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ কামালের মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ীতে অভিযান চালায় ডিএমপি। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ দেশী - বিদেশী মুদ্রা উদ্ধার করেছে ডিএমপি। সাবেক সচিব শাহ কামাল বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার
দিনের আলোয় ত্রাশ আর রাতে মাদকের চোরা কারবারি। প্রতিরাতে নিজ বাড়িতে বসে মাদক সেবনের আসর।” দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে এমনটাই করে আসছেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া গ্রামের মনিরুজ্জামান মনির। পিতা মৃত: নুরুল ইসলাম হাওলাদারের সর্বকনিষ্ঠ সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ক্ষমতার আমলে গাজিপুর জেলার সাইনবোর্ড এলাকায় বসবাস করেছেন তিনি। যেখানে মুজিব কোট গায়ে দিয়ে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর এলাকায় অবস্থিত 'শ্রীমঙ্গল ক্লাব লিমিটেডে' সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশি-বিদেশী ১০০ বেতল অবৈধ মদ, ৩৪৫ ইউএস ডলার, নগদ ৪৫ হাজার টাকা, জন্মবিরতিকরণ বড়ি এবং কনডম জব্দ করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৯টায় বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার মেজর মেজবা ও ইমরান এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের বাকির পরিমাণ ১৭ লাখ ৯৩ হাজার বা প্রায় ১৮ লাখ টাকা বলে দাবি করেছেন হলের ক্যান্টিন মালিক। এর মধ্যে হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন দুজনে মিলেই পৌনে ৬ লাখ টাকার মতো বাকি খেয়েছেন।ajশুক্রবার (১৬ আগস্ট) বিকেলে এই দাবি করেন তিনি। এসময়
রাজধানীর খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড’ আবাসিক এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের একটি গাড়ি রাখা আছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার দুপুরে সেখানে প্রায় ২ ঘণ্টা ধরে চলে এই অভিযান। জানা গেছে, সেনা অভিযানে একটি সাদা মাইক্রোবাসের সন্ধান পাওয়া গেলেও সেটির মালিককে পাওয়া যায়নি। পরে গাড়িটি নিয়ে যান সেনা সদস্যরা। গণমাধ্যমের তথ্য
ঝালকাঠির রাজাপুরে এইচএসসি পরীক্ষা বাতিল, ইউনিভার্সিটিতে ভর্তি ও চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এইচএসসির পরীক্ষার্থীরা। শুক্রবার (১৬ আগষ্ট) বেলা ১১টায় শহীদ মিনার এলাকায় বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন আব্দুল মালেক কলেজের অলিউল ইসলাম নয়ন, রাজাপুর সরকারি কলেজের ছাত্র উৎস কুমার দাস ও আলহাজ্ব লালমোন মহিলা কলেজের ছাত্রী তিন্নি আক্তার প্রমুখ। বক্তারা বলেন, বন্যা ও
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় পারিবারিক কলহের জেরে আঁখি (৩২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী বাবুল। ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘাতক স্বামী বাবুল (৪০) বড় গোবিন্দপুর এলাকায় মোগর আলীর ছেলে। নিহত আঁখি (৩২) একই গ্রামে উফাজ উদ্দীনরে মেয়ে । এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্বামী স্ত্রী দুজনেই রাতে খাবার
সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ৫ আগস্ট রাষ্ট্রপতির নিকট নিজ পদত্যাগ পত্র জমা দিয়ে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে সড়কে বিভিন্ন ভাবে উল্লাসে মেতে ওঠে দেশবাসী। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে স্বৈরাচারী সরকার পতনের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫আগস্ট)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইটি আবাসিক রিসোর্টে যৌথ বাহিনীর অভিযানে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২১জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। এরমধ্যে ১১জন পতিতা ও ১০জন খদ্দর বলে জানা গেছে। জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকায় 'গ্রীন প্লেস টি রিসোর্ট' এবং 'টং থাই' আবাসিক রিসোর্টে গতকাল ভোর রাতে সেনাবাহিনীর শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেজবা ও মেজর ইমরান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ৬৫০ জন নিহত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১০ পাতার প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছে ৪০০ জন। আর ৫ থেকে ৬ আগস্টে মারা গেছে ২৫০ জন। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে