খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর কপোতাক্ষ একপ্রেস ট্রেনে স্বর্ণা আক্তার (২০) নামে এক নারী ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (৮ জুলাই) বেলা ১১ টা ৪০মিনিটের দিকে ভূমিষ্ঠ হয় শিশুটি। ট্রেনে সন্তান জন্মদানকারী প্রসূতি স্বর্ণা ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের হুগরি পান্তাপাড়া গ্রামের ইয়াসিন আরাফাতের সহধর্মিণী। ট্রেনে কর্তব্যরত পরিচালক (গার্ড) ইলিয়াস কবীর সাংবাদিকদের
শাওয়াল মাসের চাঁদ ওঠার আগেই ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া। আগামী বুধবার (১০ এপ্রিল) ঈদ উদযাপন করবেন অস্ট্রেলিয়ার বাসিন্দারা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির সরকারি সংস্থা অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়,
চলছে চৈত্র মাস কোথাও বৃষ্টির দেখা নেই। তার ওপর আবার রমজান মাস। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে দিনাজপুরের হিলিতে বেড়েছে পল্লী বিদ্যুৎ এর ঘনঘন লোডশেডিং। এতে সাধারণ জনজীবনে নাভিশ্বাস উঠেছে। অপরদিকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ বলছেন, চাহিদার তুলনায় অর্ধেকের কম সরবরাহ পাওয়ায় লোডশেডিং চলছে। জানা গেছে, হাকিমপুর হিলি এলাকায় ফুলবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেয়ে থাকে হিলি সাব জোনাল অফিস।
পটুয়াখালীর কলাপাড়ায় গাছ থেকে পড়ে মো: বসির উদ্দিন হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্বটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। বসির হাওলাদার ওই গ্রামের মো: বারেক হাওলাদারের ছেলে। এ ঘটনায় থানায় ইউ,ডি মামলা হয়েছে। নিহত বসির উদ্দিন হাওলাদারের চাচাতো ভাই মো.রফিক উদ্দিন জানান, তার বাড়ীতে চাম্বল গাছ কাটতে উঠে ডাল ভেঙ্গে সে ছিটকে
নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তরুণ মো. ফরহাদ (২২), রাজগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন ওরফে হোসেন মেম্বার (৪০) ও গ্রাম
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ডাকাতির প্রস্তুতি কালে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টায় উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তীএলাকার এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ডাকাত দলের সদস্য হলেন সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী( বিলের পাড়) এলাকার আব্দুর রশীদের ছেলে মো.শফিকুল ইসলাম (৪০)। এ তথ্যটি নিশ্চিত করেন, সরাইল থানা এস আই মো. জয়নাল আবেদীন-২। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয়
দেশের সীমান্ত এলাকা অরক্ষিত ও নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গুর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত অরক্ষিত। বান্দরবানে অস্ত্র ও ব্যাংক লুট হয়েছে। কিন্তু সরকার স্পষ্ট করে বলতে পারছে না কারা এটার সঙ্গে জড়িত। যখন কোনো দোষ চাপাতে হয় তখন জঙ্গি খুঁজে বের করে। এতে প্রমাণিত হয়েছে যে, দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর। আজকে দেশের
এবার সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক। সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জানা যায়, আজ সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে গত ১৯ মার্চ সিটি ব্যাংকের পর্ষদকে বেসিক ব্যাংককে একীভূত করার পরামর্শ দেয়া হয়।
সদর উপজেলার বংকিরা গ্রামে ১৫ বছর আগে জনস্বাস্থ্য বিভাগের গভীর নলকুপ স্থাপন করেন গৃহবধু লিলিমা বেগম। নলকুপে ঠিকঠাক ভালোই পানি উঠছিল। ফাল্গুনের শেষ দিক থেকে আষাঢ় মাস পর্যন্ত এই ৩/৪ বছর তার নলকুপে পানি উঠছে না। অগত্য টিউবওয়েলের পাইপের মধ্যে দেড় ইঞ্চি পাইপ দিয়ে এখন পানি তুলছেন। ওই গ্রামের হায়দার আলী জোয়ারদার জানান, তার নলকুপেও এখন আর পানি উঠছে না। ঝিনাইদহ
নোয়াখালীর চাটখিলে ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয় লোকজন নিহতের (৫২) পরিচয় জানাতে পারেনি। সোমবার ( ৮এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মো.আব্দুস সামাদ মল্লিক এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
হাইকোর্টের নির্দেশে মুসলিম বিয়ে নিবন্ধন ফরম বা কাবিননামা সংশোধনের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। চলতি মাসেই প্রজ্ঞাপন জারি হতে পারে এ নিয়ে। সংশোধনীতে কাবিননামার ফরম থেকে নারীর জন্য অবমাননাকর ‘কুমারি’ শব্দটি বাদ দেওয়া হচ্ছে। এ ছাড়া বরের বর্তমান স্ত্রী কতজন, তা-ও জানাতে হবে সংশোধিত ফরমে। এর আগে বরের বিয়ে বা বউ আছে কি না, এমন তথ্য চাওয়ার কোনো সুযোগ ছিল না। আইন মন্ত্রণালয়
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সেখানকার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের প্রধান জামাতের সব আয়োজন ইতোমধ্যে সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত আদায় সম্ভব না হলে সকাল ৯টায়
পূর্ব বিরোধের জের ধরে পুলিশের সামনে সোহরাব খান (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দীঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত সোহরাব খান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মুলচার গ্রামের মৃত নুরু খানের ছেলে। দিঘীপাড়া বাজার তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ ঘটনায় সোহরাব খানের একমাত্র ছেলে গুরুতর আহত
ঈদুল ফিতরের আগে আরেক দফা বাড়ানো হলো সোনার দাম। একদিনের ব্যবধানে ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। সোনার নতুন এ দাম বাংলাদেশের বাজারে সর্বোচ্চ। সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বান্দরবানের রুমা ও থানচি এলাকায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের পর কেএনএফের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। অভিযানে কেএনএফের দুই সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (৮ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবনের রুমা উপজেলার বেথেলপাড়ায় আজ যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে দুজন সক্রিয় কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া সাতটি দেশি বন্দুক, ২০
কিশোর গ্যাং মোকাবিলায় স্বরাষ্ট্র এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দিয়েছেন তিনি। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কিশোর গ্যাং মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে সবাইকে ইনভলব হতে বলেছেন। প্রথাগতভাবে যেভাবে অন্য অপরাধীদের হ্যান্ডেল
৩০ দেশ কে পিছনে ফেলে ক্বারী আবু রায়হানের বিশ্বজয়। সে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার হাতে গড়া ছাত্র। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসা পুরষ্কার হিসাবে পেয়েছে ১০ মিলিয়ন ফ্রান্ক বা ১৬ হাজার ৬০০ শত মার্কিন ডলার। যা বাংলা টাকায় ১৯ লক্ষ হয়" আন্তর্জাতিক ক্বেরাত সংস্থা বাংলাদেশ ছিলো সহজোগিতায় শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী !!!
ফাঁকা হচ্ছে ঢাকা। নাড়ির টানে বাড়ির পথে মানুষ। টার্মিনাল ও মহাসড়কে বেড়েছে ভিড়। ঈদযাত্রার ৬ষ্ঠ দিনে সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রচণ্ড যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। স্টেশনে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলস্টেশন কর্তৃপক্ষ। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকেই কমলাপুর স্টেশনে দেখা যায়, চেকিংয়ের আওতায় এসে শত শত মানুষ স্টেশনে প্রবেশ করছেন। সবার সঙ্গেই রয়েছে ট্রেন যাত্রার টিকিট। ব্যাগ-ট্রলি
বন্ধুত্বের মিলনমেলায় ইফতার শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় ব্যাচ ভিত্তিক গ্রুপ এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ এর ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭এপ্রিল) বিকেল থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত নগরীর পিকনিক স্পট ফানটাউনে ওই ইফতার মাহফিল ও বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত দিয়ে ইফতার অনুষ্ঠানের শুভসূচনা হয় পরে উপস্থিত বন্ধুদের হামদ নাত পরিবেশনে মনোমুগ্ধকর এক পরিবেশের
কুমিল্লার দেবীদ্বারে ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকেলে দেবীদ্বার পৌরসভার আয়োজনে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১৪০টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে পৌর মিলনায়তনে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম শামীম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে আশাশুনিতে জমে উঠেছে কেনাকাটা। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভিড়, মার্কেটগুলোতে বাড়ছে কেনাবেচার ব্যস্ততা।মার্কেট গুলোতে জমে উঠেছে ঈদের বাজার। ঈদের সময় যত এগিয়ে আসছে মার্কেটে লোকজনের কেনাকাটা ব্যাপকভাবে বেড়ে চলেছে। সকাল থেকেই মানুষের উপস্থিতি আর বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে এলাকা। তবে ক্রেতাদের অভিযোগ, এবার সব জিনিসের দাম বেশি। এদিকে পোশাকের দাম চড়া স্বীকার করে বিক্রেতারা
মাদারীপুরের ডাসারে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল মাতুব্বর(৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৭এপ্রিল) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই দুলাল মাতুব্বর জানান,আমার বড় ভাই শহিদুল বাড়ীতে গ্রান্ডিং মেশিন দিয়ে স্টিলের ট্রলার মেরামতের কাজ করতে গেলে তিনি বিদুৎস্পৃষ্ট হয়।এসময় আমাদের প্রতিবেশী আইয়ুব আলী খান দেখতে পান এবং তার চিৎকারে
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যে ভিজিএফর খাদ্য শস্যের চাল বিতরণে ওজনে কম দেওয়া অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এসময় স্থানীয় সংবাদকর্মীরা চাল বিতরণের ছবি ধারণ করতে গেলে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা মেজাজ হারিয়ে সাংবাদিকদের লাঞ্চিত করেন। সরজমিনে গিয়ে জানা গেছে, রোববার (৭ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পৌরসভায় ভিজিএফ কার্ডধারীদের
ইন্টারন্যাশনাল বিজনেস নেটওয়ার্ক-আইবিএন লিমিটেডের উদ্যোগে রাজধানীর মিরপুরের গ্র্যান্ড প্রিন্স হোটেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল শনিবার অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে আইবিএনের ব্যবস্হাপনা পরিচালক ডি.এম. এমদাদুল হক শেয়ারহোল্ডারদের সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন সম্ভাব্য দিক তুলে ধরেন। তিনি শেয়ারহোল্ডারদের মধ্য থেকে নয় সদস্যের একটি পরিচালনা কমিটি ঘোষণা করেন। কমিটির মধ্যে প্রেসিডেন্ট হিসেবে মোঃ জহিরুল ইসলাম,