ঝালকাঠিতে তীব্র তাপদাহে যখন অতিষ্ঠ জনজীবন ঠিক সেই সময় উত্তপ্ত সড়ক ছাড়ছেন না ট্রাফিক পুলিশ। ৩৯/৪০ ডিগ্রি তাপদাহে যখন পথচারীসহ মানুষের জীবন যাত্রা ওষ্ঠাগত ঠিক সেই সময় উত্তপ্ত সড়কে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ঝালকাঠি জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। গরমে শরীরের ঘেমে যাওয়ার পর শরীরেই শুকাচ্ছে সেই ঘাম। ভ্যাপসা গরমে যখন মানুষ একটু ছায়া ও শরীল ঠান্ডা করার জন্য উপায় খুঁজছে
হাইকোর্ট রোহিঙ্গাদের ভোটার হওয়ার তথ্য চেয়েছেন। আগামী ৬ জুনের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক, নির্বাচন কমিশনসহ তিনজনকে এ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে ৩৮ রোহিঙ্গাকে কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নের ভোটার তালিকা থেকে বাদ দিতে বলেছেন।বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৪ এপ্রিল) এ নিয়ে এক আদেশ দেন। স্থানীয় ভোটার মো. হামিদুর রহমানের রিটের প্রেক্ষিতে এ
মার্কিন সিনেটে পাস হল ইউক্রেন ও ইসরায়েলকে বৈদেশিক সহায়তা বিল। কয়েক মাস বিলম্বের পর মঙ্গলবার সহজেই বিলটি পাস হল।এর ফলে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে নতুন করে তহবিল জোগান দেওয়ার পথ সুগম হল। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ান ও ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন অংশীদারদের ৯৫ বিলিয়ন (৯ হাজার ৫০০ কোটি) ডলারের
"Digital architecture transformation in local governments in Bangladesh" শীর্ষক উদ্যোগের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নে স্মার্ট সার্ভিস ট্রান্সফরমেশন এন্ড প্রসেস ডিজাইন ও অবহিতকরণ বিষয়ক কর্মশালা রাজশাহীতে অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম. খায়রুজ্জামান (লিটন) মহোদয়ের পরামর্শক্রমে Bill & Melinda Gates Foundation (BMGF) এর অর্থায়ন এবং এটুআই, আইসিটি ডিভিশন এর বাস্তবায়নে স্থানীয়
যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর নিষেধাজ্ঞা দিতে আনা একটি বিল অনুমোদন করেছে দেশটির সিনেট। বিলটি এখন স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে এবং তার স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে। বিলের শর্ত অনুযায়ী, টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান, বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে নিজেদের শেয়ার আগামী ছয় মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে। আর এমনটি হলে বাধ্যতামূলকভাবে টিকটক
জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন দুর্যোগের কারণে ২০২৩ সালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়া মহাদেশভুক্ত দেশগুলো। অন্যান্য মহাদেশের তুলনায় এ অঞ্চলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব পড়েছে বেশি। ফলস্বরূপ এই মহাদেশের তাপমাত্রাও বাড়ছে।মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রকাশিত জাতিসংঘের বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু নিরাপত্তাবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের (ডব্লিউএমও) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এসব তথ্য। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯১ সালের তুলনায় ২০২৩ সালে এশিয়ার গড় তাপমাত্রা বেড়েছে
লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ কমপক্ষে ৩৩ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে।বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ এপ্রিল) আট বছর বয়সী এক বালকসহ অন্তত ৩৩ জন ইথিওপিয়ান অভিবাসী জিবুতির উপকূলে নৌকা ডুবে মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। জিবুতি কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তা ইস
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে ছয়দিনের সফরে ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টা ৮ মিনিটে ব্যাংককের ডং মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় তাকে।ব্যাংককে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। আজই থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপক্ষীয় বৈঠক হবে দুই প্রধানমন্ত্রীর। এর আগে সকাল ১০টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক
দুপুরের মধ্যে সিলেটের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উক্ত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায়
ইরানি ভূখণ্ডের ওপর আবারও কোনো হামলা হলে ইসরাইলি ভূখণ্ড নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি। ইব্রাহিম রায়িসি বলেন, যদি ইসরাইল আবারও ইরানের ওপর হামলা করে তা হলে ইসরাইল নামে দেশ আর অবশিষ্ট থাকবে না।ইরানি প্রেসিডেন্ট বলেন, যদি ইসরাইল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমতাকে লঙ্ঘন
২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। এ শিক্ষাক্রমে মূল্যায়ন বা পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় উদ্বেগ জানিয়েছিলেন অভিভাবকরা। সেই কারণে এসএসসির মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় এসএসসিতে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা রাখাসহ পাঁচ দফা সুপারিশ প্রস্তুত করেছে সেই কমিটি। সুপারিশগুলোর মধ্যে রয়েছে, লিখিত মূল্যায়নের ওয়েটেজ বা
ইসরাইল ও হামাসের চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জ্যামাইকা। গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ‘নিরন্তর গভীরতর মানবিক সংকট’ নিয়ে চরম উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল দেশটি। মঙ্গলবার জ্যামাইকার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কামিনা জনসন স্মিথ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্যামাইকা।
কক্সবাজার ডুলাহাজারা স্টেশনে কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঈদগাঁও ডুলাহাজারা স্টেশনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানী। স্টেশন মাস্টার বলেন, চট্টগ্রাম থেকে সকাল ৭টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈদ স্পেশাল ট্রেনটি ডুলাহাজারা স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এ
দেবীদ্বারে সর্বজনীন পেনশন স্কীম গ্রহণ করতে স্বকর্মে নিয়োজিত ব্যক্তিবর্গকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় স্বকর্মে নিয়োজিত বিভিন্ন ব্যক্তিবর্গ, পথচারী ও ব্যাবসায়ীদের মাঝে ওই লিফলেট বিতরণ করেন তিনি। সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০বছর ঊর্ধ্বে বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০
ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় কাটা পড়া সাবমেরিন কেবল (সি-মি-উই-৫) মেরামতের কাজ শেষ না হওয়ায় গত চার দিন ধরে সারাদেশে ইন্টারনেটে ধীরগতি রয়েছে। ফলে ভুগতে হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানায়, সাবমেরিন কেবল (সি-মি-উই-৫) মেরামতের কাজ শেষ হতে প্রায় এক মাস লাগতে পারে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের দীর্ঘ ভোগান্তিতে পড়তে হতে পারে। কোম্পানির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণ) সাইদুর রহমান বলেন, গত শুক্রবার
টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল আজ দুপুর পৌনে ১টার দিকে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ নতুন রাস্তার উত্তর পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ (বিডিইউ) এবং টোকিও গোগাকু গাক্কো (টিজিজি) এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, জাপানি ভাষা শিক্ষা, জাপানি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও চাকুরির ব্যবস্থা-সহ অন্যন্য বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইওটি এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ২৩ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান
পটুয়াখালীর কলাপাড়ায় অবশেষে দখলমুক্ত করা হয়েছে পৌরশহরের বাসষ্ট্যান্ড সংলগ্ন বড় পাইকারী মাছ বাজারটি। নিজেদের রেকর্ডীয় জমি দাবী করে টিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু দীর্ঘদিন ধরে এ মাছ বাজারটি থেকে ভিটি ভাড়ার নামে প্রতিদিন ৫-১০ হাজার টাকা করে আদায় করতো। যার কিছু অংশ চৌরাস্তা বাসষ্ট্যান্ড জামে মসিজদ পেলেও সরকার এ বাজার থেকে কোন রাজস্ব পায়নি। উপজেলা প্রশাসন এ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর অন্যায় আচরণ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ সংসদ সদস্য পদ স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তরা অভিযোগ করে বলেন, সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সংসদ
নাটোরে মান সনদ না থাকার অপরাধে দই ও বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ২৩ এপ্রিল (মঙ্গলবার) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম) ও
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিস কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।রিটার্নিং অফিসার ঘোষিত প্রতীক বরাদ্দ পেলেন,সরাইল উপজেলা বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক
বরগুনার পাথরঘাটায় ১ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ আল আমিন (২৫) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। সোমবার সন্ধ্যা ৭টায় নাচনাপাড়া ইউনিয়নের এমপির বাড়ি বাস স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন কালমেঘা ইউনিয়নের আমড়াতলা এলাকার খলিল পহলান এর ছেলে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের লেফট্যানান্ট সাকিব মেহেবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মঠবাড়িয়া থেকে পাথরঘাটার উদ্যেশ্যে মাদক নিয়ে আসতেছে। এমন সংবাদের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্টের বিরুদ্ধে অফিস সহকারীর একটি পদে দু'জনকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার এঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন অফিস সহকারী পদে প্রথমে নিয়োগ পাওয়া সফিয়ার রহমান। অভিযোগ সূত্রে জানাগেছে, সফিয়ার রহমান প্রায় ২২ বছর যাবত ওই মাদ্রাসায় অফিস সহকারি পদে কর্মরত আছেন। তিনি ২০০২ সালের ১লা সেপ্টেম্বর অফিস সহকারী পদে
রাজশাহীর পুঠিয়ায় অবৈধ পুকুর খনন বন্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম। আর এ কারনে ফসলি জমিতে পুকুর খনন করতে না পারায় একশ্রেণীর অসাধু পুকুর খনন কারীরা মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন তার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান চালায় পুঠিয়া