বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (১৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান তিনি। সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। কোনও এজেন্ডা ছিল না। দুই দেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। তবে
দেশের কিশোর–কিশোরীদের প্রায় ৬৩ শতাংশ পর্নোগ্রাফিতে আসক্ত। অর্থাৎ, প্রতি ১০ জন কিশোর–কিশোরীদের মধ্যে ৬ জনেরও বেশি পর্নোগ্রাফিতে সময় পার করেন। সম্প্রতি একটি গবেষণায় এ চিত্র উঠে এসেছে। বলা হচ্ছে, মূলত করোনাভাইরাস মহামারি ও এর কারণে দেওয়া লকডাউনের প্রভাবেই এমনটা হয়েছে। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথমবার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর লকডাউন শুরু হলে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-কারখানা সবই বন্ধ ঘোষণা করা হয়।
ঢাকারে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।এর আগে, মঙ্গলবার বিকেলে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপি সূত্রে জানা গেছে,
ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করার প্রতিবাদে পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসচি পালন করেছে জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এরপরে দুপুর ১২ টায় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করে। শহরের বিভিন্ন স্থান পদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন
উৎপাদন ও সরবরাহের মাধ্যমে মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দাম কমবে। তবে রাতারাতি কমবে না। একেবারে যুগযুগ সময়ও লাগবে না। আমরা যুক্তিসঙ্গত সময়ে মূল্যস্ফীতি কমিয়ে আনবো।বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে ‘মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনার’ লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম এই আবেদন দায়ের করেন। সাভারের নবম শ্রেণির শিক্ষার্থী আরিফ
বাংলাদেশি কর্মীদের আজ থেকে ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব দূতাবাস। আজ বুধবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘আজ থেকে আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করেছি। সৌদি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। এর আগে যখন পরিস্থিতি স্বাভাবিক
নওগাঁর আত্রাইয়ে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহিদ ফাহমিনের নামকরণে সড়কে শিক্ষার্থীরা রংতুলির ছোঁয়ায় তৈরি করেছেন গোল চত্বর।আত্রাই নদীর উপর নব-নির্মিত আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে তারা আপাতত রংতুলি দিয়ে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করেছেন। এটি তৈরির মধ্যদিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন ছাত্ররা। জানা যায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ মো. আবু জাফর বাদশার ছেলে শেখ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি আশা করব, ভারত নিশ্চিত করবে যে ৯০ দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হবো।
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছে এবং টাকা পাচার করে, তারা পৃথিবীর কোনও দেশেই সুখে-শান্তিতে ঘুমাতে পারবে না।’ দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনেও তাদের নাজেহাল করা হবে বলে জানান তিনি। বুধবার (১৪ আগস্ট) নতুন গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করার পর এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি। আহসান এইচ মনসুর বলেন, ‘পাচার
২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে এক আইনজীবীকে অপহরণ করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই আবেদন করেছেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। মামলার অন্য আসামিরা হলেন-সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক
বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত সাইফ আরাফাত শরীফ (২০) ও সাইদুল ইসলাম ইয়াসিন (১৯) বেশ কিছুদিন ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন। সাইফকে হাসপাতালে নিয়ে আসা স্কাউট সদস্য সম্রাট শেখ জানান, ব্যাপক মারধরের শিকার ৩ ছাত্রকে সকাল সাড়ে ৮টার দিকে কয়েকজন মিলে যাত্রাবাড়ী থানায় রেখে যায়। থানায়
জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, ‘জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সরকার সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে।’তিনি বলেন, ‘ মামলা হচ্ছে, গণহত্যা ও গুলিবর্ষণের বিচার হবে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করা সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো.আছাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য ইকবাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি ভিডিও দেখিয়ে ইকবাল নামের এক পুলিশ কর্মকর্তা বলছিলেন, ’গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার
বুধবার (১৪ আগস্ট) ভোরে বরগুনা পৌর শহরের আমতলাপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ষড়যন্ত্র চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। মো. জাহাঙ্গীর কবির বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান এ তথ্য
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দ্বিপক্ষীয় কোনো সফরে যাওয়ার পরিকল্পনা করেননি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে, বহুপাক্ষিক ফোরামে যোগ দিতে বিদেশ সফর করতে রাজি আছেন তিনি। এ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক হতে পারে তার প্রথম সফর। জানা গেছে, আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। আশা করা হচ্ছে, ওই সময়ে প্রধান উপদেষ্টা
সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা, অচলাবস্থা আর শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা থেকে পতন- সব মিলিয়ে এক দুর্যোগময় পরিস্থিতির মধ্য দিয়ে গেছে পুরো দেশ। এ সময়জুড়ে আন্দোলনে ছাত্র-জনতার পাশে থাকতে বৈধপথ এড়িয়ে হুন্ডিতে রেমিট্যান্স পাঠানোর ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা। এতে করে টানা তিন মাস দুই বিলিয়নের বেশি আসা রেমিট্যান্স জুলাই মাসে হঠাৎ দুই বিলিয়ন ডলারের নিচে চলে আসে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ
সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। মঙ্গলবার (১৩ আগস্ট) তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, দেশব্যাপী মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউনের কারণ এবং সংশ্লিষ্টতার বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের নির্দেশক্রমে তদন্ত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে ও মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর সেগুলো জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে দেওয়া চিঠিতে বিএফআইইউ আসাদুজ্জামান খান ও তার
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘কারও যদি জীবন বিপন্ন হয়, ধর্ম-বর্ণনির্বিশেষে, অবশ্যই আমরা তাঁদের আশ্রয় দিয়েছি। তাঁদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তাঁরা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচারবহির্ভূত কোনো কাজ হোক, হামলা হোক। তাঁদের জীবনের যে হুমকি আছে, সেটার জন্য আমরা তাঁদের আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে এ দিনটির সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অনুমোদিত হয়। বিস্তারিত আসছে…
হিলি স্থলবন্দর ও ভারত সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ নিয়োমিত টহল ও স্বাভাবিক কার্যক্রম শুরু করায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের ১০-১২ জনের একটি টিম হিলি স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকাসহ বাংলাহিলি বাজার,চারমাথা মোড়,সিপি রোড,রাজধানী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা টহল দিচ্ছেন। এসময় পুলিশ কর্মকর্তারা সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজমান আতঙ্ক দূর করতে বাড়ি বাড়ি গিয়ে মতবিনিময় করছে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন। গত রোববার থেকে উপজেলা জুড়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের ন্যায় ভূরুঙ্গামারী উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাদের সেই আতঙ্ক ও ভীতি দূর করতে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার সনাতন ধর্মাবলম্বী
শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় সালমান এফ রহমান