দাদির ইচ্ছা পূরণে বরবেশে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন নাজিরপুর উপজেলার চরমাটিভাঙ্গা গ্রামের ডেভেলপার ব্যবসায়ী রায়হান আমীন (২৮)। শুক্রবার (২১ জুন) দুপুরে হেলিকপ্টারযোগে তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলায় কনে সাজিয়া আমিনের (১৯) বাড়িতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে পুলিশি নিরাপত্তায় ইমপ্রেস এভিয়েশনের হেলিকপ্টরটি বর নিয়ে অবতরণ করে চিতলমারী এ কে ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। বরের বাড়ি নাজিরপুরের চরমাটিভাঙ্গা গ্রামে।
হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক সাক্ষাৎকারে বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। আর এটি নিয়েই অর্থাৎ হামাসকে নির্মূল প্রশ্নে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে বিভক্তি আরও বাড়ছে। বৃহস্পতিবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে,
বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে ‘অতিরঞ্জিত রিপোর্ট’ আখ্যা দিয়ে এসবের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো গণমাধ্যম ব্যক্তিগত আক্রোশ ও নিজস্ব স্বার্থ রক্ষায় কোনো কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর নেতিবাচক সংবাদ প্রকাশ ও প্রচার করছে, যা সাংবাদিকতার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির স্থানীয় সময় বিকেল ৪টায় পর নয়াদিল্লির পালাম বিমানবন্দরে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে। ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমান বন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে
(১) وَمَنۡ يُّطِعِ اللّٰهَ وَرَسُوۡلَهٗ يُدۡخِلۡهُ جَنّٰتٍ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ خٰلِدِيۡنَ فِيۡهَا “যে আল্লাহ্ ও তাঁর রাসুলের অনুগত হবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যেগুলোর তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে।“ (নিসা-১৩) (২) وَمَنۡ يَّعۡصِ اللّٰهَ وَرَسُوۡلَهٗ وَيَتَعَدَّ حُدُوۡدَهٗ يُدۡخِلۡهُ نَارًا خَالِدًا فِيۡهَا “আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্য হবে, তাকে তিনি জাহান্নামে প্রবেশ করাবেন।“ (নিসা-১৪) (৩) يٰۤاَيُّهَا
এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪’ দিয়েছে রামারপোল অ্যালামনাই এসোসিয়েশন। বৃহস্পতিবার (২০ জুন) বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপোল ডি.এস.এন.আর. ফাযিল মাদ্রাসা হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের (অবঃ) অতিরিক্ত সচিব এবং জনতা ব্যাংকের পরিচালক এমদাদুল হক মজনু। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় রামারপোল ফাযিল মাদ্রাসা, মোল্লার হাট ফাজিল মাদ্রাসা,
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (২১ জুন) দুপুর ২টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। বিমানটি স্থানীয় সময় বিকেল ৪টায় নয়াদিল্লির পালাম বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে। ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল
রাসেলস ভাইপার। এ যেন এক মূর্তিমান আতঙ্কের নাম। এটা একটা প্রায় বিলুপ্ত বিষধর সাপ, যা হঠাৎই বংশবিস্তার শুরু করেছে বলে নিত্যদিনের খবরে জানা যাচ্ছে। কিন্তু প্রাণিবিজ্ঞানীরা বলছেন, আগে নিশ্চিত করে জানুন— আসলেই রাসেলস ভাইপার এভাবে ধেয়ে আসছে চারপাশে, নাকি কানে কানে শুনে শুনে ছড়িয়ে পড়ছে চারপাশে। খোঁজ নিয়ে জানা গেছে, একদিকে আতঙ্কে মাঠে যেতে ভয় পাচ্ছেন কৃষক, আরেকদিকে যেখানে সাপ দেখা
ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটের বেশ কয়েকটি নদ-নদীর পানি বিভিন্ন পয়েন্টে কমেছে। ফলে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এদিকে পাঁচদিন পর সকালে সিলেটের আকাশে সূর্যের দেখা মিলেছে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। শুক্রবার (২১ জুন) সকাল ৯টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্যমতে, সিলেটের সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্টে এবং কুশিয়ারা নদীর অমলশিদ, শেওলা, ফেঞ্চুগঞ্জ ও
প্রথমার্ধে আর্জেন্টিনার সঙ্গে সমানে সমান লড়াই করেছিল কানাডা। কিন্তু দ্বিতীয়ার্ধে বিশ্বচ্যাম্পিয়নদের কৌশলের সঙ্গে পেরে ওঠেনি তারা। কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় শুভসূচনা করেছে আর্জেন্টিনা।কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে শুরুটা ভালো করলেও গোলের দেখা পায়নি মেসির আর্জেন্টিনা। মেসিদের সমান ৭টি শট নেয় কানাডাও। যদিও বল পজিশনে এগিয়ে ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধের পঞ্চম মিনিটে বক্সের বাইরে থেকে আর্জেন্টিনার লিওনার্দো পারেদেসের জোরালো শট
দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর ভারতে এটিই কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর হবে।শুক্রবার (২১ জুন) দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। গুরুত্বপূর্ণ এ দ্বিপাক্ষিক সফর উপলক্ষ্যে ২১ থেকে ২২ জুন ভারতে অবস্থান করবেন তিনি। গত বুধবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের
শুরুতে রান তোলার গতি দেখে মনে হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জিং একটি পুঁজি গড়তে পারবে বাংলাদেশ। কিন্তু শেষ দিকে আচমকা ব্যাটিং ধসে সেটি আর পারলো না নাজমুল হোসেন শান্তর দল। তাওহিদ হৃদয় আর শান্তর ব্যাটে চড়ে ৮ উইকেটে ১৪০ রান তুলতে পারে বাংলাদেশ। অ্যান্টিগায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় রানের কার্ড চালু হওয়ার আগেই সাজঘরে ফেরত যান তানজিদ
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে চরাঞ্চলের রাস্তাঘাট, আবাদি জমি। বাড়ির চারপাশে পানি উঠায় দুর্ভোগে পড়েছে এসব চরাঞ্চলের মানুষ। নৌকা আর ভেলা দিয়ে যাতায়াত করছেন তারা। শুক্রবার (২১ জুন) সকাল ৬টায় পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে,
ঈদের আগে ও পরের দিন থেকে বৃষ্টির পানিতে উপজেলা বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের চলাচলের রাস্তা পানিতে ডুবে গেছে। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকাই সরকারি খাল দখলে সর্বত্র দেখা দিয়েছে জলাবদ্ধতা।উপজেলাবাসী বলছে এখন আমাদের জন্য বিষফোঁড়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে খাল, নদী ও ডোবা ভরাট বন্ধে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেখানে নির্দেশনাকে অমান্য করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিভিন্ন এলাকার খাল
মাদক কারবারিদের গাজার চালান বহনকালে কুমিল্লা সদরের টিক্কারচর গোমতী নদীর ব্রীজের পাশে পুলিশের ধাওয়া খেয়ে, নদীতে ঝাঁপ দেয়ার ৬দিন পর আজাদ(৩৫) নামে এক অটোচালকের অর্ধগলিত মরদেহ মিলল দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ গোমতী নদীর খেয়াঘাটের পাশে। খবর পেয়ে বৃহস্পতিবার (২০জুন) দুপুরে ওই মরদেহ উদ্ধার করে দেবীদ্বার থানা পুলিশ। নিহত আজাদ কুমিল্লার কোতয়ালী থানার অরন্নপুর দর্জিবাড়ির আনোয়ার মিয়ার পুত্র। সে পেশায় অটোরিকসা চালক ছিলেন
মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজও বহাল রাখা হয়েছে। এসময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় তা অব্যাহত থাকবে বলে
রাজধানীর সাদিক এগ্রো ১২ লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় উঠে আসা ১৯ বছর বয়সী মুশফিকুর রহমান ইফাত গাবতলী হাট থেকে কিনেছেন ১ লাখ ৫৪ হাজার টাকার গরু। দামি পশু কেনার শখ ছাড়াও ইফাত দামি গাড়ি আর দামি ঘড়ি কিনতেও পছন্দ করেন। গাবতলী হাটে গরু কেনার সেই ভিডিও একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করেছে। সেখানে ইফাত বলছিলেন, সুন্দর-আকর্ষণীয় গরু কেনা তার শখ।
‘মিয়ানমার গুলি করলে, আমরাও গুলি করব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং মিয়ানমার আর্মি দুই দলকেই বলে দিয়েছি, এরপর গুলি করলে আমরাও পাল্টা গুলি করব। তারা আমাদের যেটা জানিয়েছে, আমরা যেন বাংলাদেশের পতাকা উড়িয়ে রাখি, তাহলে সেখানে আর তারা গুলি করবে না।’ আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সেন্ট মার্টিনে
বায়ুদূষণের কারণে ২০২১ সালে বাংলাদেশে দুই লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশু রয়েছে ১৯ হাজারের বেশি। বৃহস্পতিবার (২০ জুন) ইউনিসেফের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করে হেলথ ইফেক্টস ইনস্টিটিউট। ‘স্টেট অব গ্লোবাল এয়ার ২০২৪’ শীর্ষক এ প্রতিবেদনে বাংলাদেশ ও বিশ্বব্যাপী বাতাসের মানের উদ্বেগজনক অবস্থা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাঁচ বছরের কম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মদনখালী এলাকায় অংশীদারদের পাওনা ভাগ না দিয়ে খামার থেকে মাছ বিক্রির ২ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে যৌথ ব্যবসার পার্টনার ওই এলাকার নূরুল ইসলামের বিরুদ্ধে। এঘটনায় বাদী হয়ে ভুক্তভোগীদ্বয়ের পক্ষে বাদল হোসেন কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মদনখালী এলাকায় নদীয়ার বিলে বাদল হোসেন, কুব্বত আলী ও
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, বছরে ৭ থেকে ৮ বিলিয়ন ডলার বা ৮১ থেকে ৯২ হাজার কোটি টাকা পাচার হয়। টাকা পাচার থেকেই ডলার সংকটের শুরু। তাই জরুরি ভিত্তিতে এটি রোধ করার পদক্ষেপ দরকার। বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি: প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন। যা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ।কৌশলগত সামরিক চুক্তির পাশাপাশি পুতিন ও কিম জং উন একে অপরকে দিয়েছেন বেশ কিছু উপহারও। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক জোড়া পুংসান কুকুরও দিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার
পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের ভারী বর্ষণে আকস্মিক বন্যার কবলে পড়েছে সিলেট। প্লাবনে তলিয়ে গেছে বিভাগের সবকটি জেলার বেশিরভাগ এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন বিভাগের প্রায় ১৬ লাখ বাসিন্দা। এ অবস্থায় বিভাগটিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী ২ জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল। এখন নতুন সিদ্ধান্ত হলো বুধবার (২৬ জুন) থেকে খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে। বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।শিক্ষাপঞ্জি অনুসারে,